রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

ওমানে ঐতিহাসিক সাফল্য

অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী জুনিয়র হকি দল

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী জুনিয়র হকি দল

ওমানের মাসকটে অনুষ্ঠিত উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ফাইনালে কাজাখস্তানকে ২–০ গোলে পরাজিত করে বাংলাদেশের সাহসী কন্যারা এই ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে।

পুরো টুর্নামেন্টজুড়ে খেলোয়াড়দের অসাধারণ নৈপুণ্য, শৃঙ্খলা, আত্মবিশ্বাস এবং অদম্য লড়াকু মানসিকতা দেশের জন্য বয়ে এনেছে অনন্য গৌরব। এই অর্জন দেশের ক্রীড়াঙ্গনের জন্য এক গৌরবোজ্জ্বল মুহূর্ত।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের প্রেসিডেন্ট এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এই ঐতিহাসিক মুহূর্তে ওমানে সশরীরে উপস্থিত ছিলেন। তিনি দলের সাফল্যে উৎসাহ ও অভিনন্দন জানান। সরকারি সফরকালে তিনি আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) প্রেসিডেন্ট, হকি ওমানের প্রেসিডেন্টসহ এশিয়ান হকি ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন, যেখানে বাংলাদেশের হকির উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশ হকি ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে বিমান বাহিনী প্রধান সর্বদাই দেশের হকির সার্বিক উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে নিবিড়ভাবে খোঁজখবর রেখে আসছেন। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় দেশের ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নের যে ধারাবাহিক উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে, এই ঐতিহাসিক অর্জন তারই একটি উজ্জ্বল প্রতিফলন।

এ সাফল্য বাংলাদেশের নারী হকির ধারাবাহিক অগ্রগতিকে আরো বেগবান করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়দের আন্তর্জাতিক অঙ্গনে আরো বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে। ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা পুরো টুর্নামেন্টজুড়ে গ্যালারিতে উপস্থিত থেকে দলকে প্রাণবন্ত সমর্থন ও উৎসাহ প্রদান করেন। তাদের এই আন্তরিক সমর্থন ও দেশপ্রেমের জন্য বাংলাদেশ হকি ফেডারেশনের প্রেসিডেন্ট ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী জুনিয়র হকি দল

প্রকাশের তারিখ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ণ

featured Image

ওমানের মাসকটে অনুষ্ঠিত উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ফাইনালে কাজাখস্তানকে ২–০ গোলে পরাজিত করে বাংলাদেশের সাহসী কন্যারা এই ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে।

পুরো টুর্নামেন্টজুড়ে খেলোয়াড়দের অসাধারণ নৈপুণ্য, শৃঙ্খলা, আত্মবিশ্বাস এবং অদম্য লড়াকু মানসিকতা দেশের জন্য বয়ে এনেছে অনন্য গৌরব। এই অর্জন দেশের ক্রীড়াঙ্গনের জন্য এক গৌরবোজ্জ্বল মুহূর্ত।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের প্রেসিডেন্ট এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এই ঐতিহাসিক মুহূর্তে ওমানে সশরীরে উপস্থিত ছিলেন। তিনি দলের সাফল্যে উৎসাহ ও অভিনন্দন জানান। সরকারি সফরকালে তিনি আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) প্রেসিডেন্ট, হকি ওমানের প্রেসিডেন্টসহ এশিয়ান হকি ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন, যেখানে বাংলাদেশের হকির উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশ হকি ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে বিমান বাহিনী প্রধান সর্বদাই দেশের হকির সার্বিক উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে নিবিড়ভাবে খোঁজখবর রেখে আসছেন। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় দেশের ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নের যে ধারাবাহিক উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে, এই ঐতিহাসিক অর্জন তারই একটি উজ্জ্বল প্রতিফলন।

এ সাফল্য বাংলাদেশের নারী হকির ধারাবাহিক অগ্রগতিকে আরো বেগবান করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়দের আন্তর্জাতিক অঙ্গনে আরো বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে। ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা পুরো টুর্নামেন্টজুড়ে গ্যালারিতে উপস্থিত থেকে দলকে প্রাণবন্ত সমর্থন ও উৎসাহ প্রদান করেন। তাদের এই আন্তরিক সমর্থন ও দেশপ্রেমের জন্য বাংলাদেশ হকি ফেডারেশনের প্রেসিডেন্ট ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x