কিলিয়ান এমবাপ্পে বিশ্বকাপে নতুন রেকর্ড গড়লেও তার মুখে হাসি নেই। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে ফ্রান্সের ৬-৪ গোলে হারের পর তিনি ব্যক্তিগত অর্জনে সন্তুষ্ট নন। তার কণ্ঠে কেবল ফাইনাল খেলতে না পারার আক্ষেপ।
শনিবার ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে এমবাপ্পে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ২২-এ নিয়ে গেছেন। এর মাধ্যমে তিনি লিওনেল মেসির ২১ গোলের রেকর্ড ভেঙেছেন। চলতি আসরে তিনি ১০ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন, যা বিশ্বকাপের এক আসরে আর কারো নেই।
ম্যাচ শেষে বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সেরা গোলদাতা হওয়ার কীর্তিও তাকে আনন্দ দিতে পারেনি। এমবাপ্পে জানান, "আমি শুধু চাই প্রতিবারই দলের জন্য গোল করতে। এতো গোল করা অবশ্যই বিশেষ ব্যাপার। কিন্তু আমি এই রেকর্ড না পেলেও ফাইনালে খেলতে চাইতাম।"
ব্যক্তিগত অর্জন প্রসঙ্গে ফরাসি অধিনায়ক আরও বলেন, "তবে আমার মনে হয় ফুটবলীয় কীর্তি বা লিগ্যাসির জন্য এটা দারুণ একটা ব্যাপার। যখন খেলা ছেড়ে দেব, তখন ভাবব আমিও সেই কিংবদন্তিদের একজন ছিলাম। কিন্তু আজ এই মুহূর্তে এটি আমার মাথায় সবার আগে আসছে না।"
একইসাথে, এমবাপ্পে রাতের ফাইনালে স্পেনের বিপক্ষে লিওনেল মেসির গোল করারও ভবিষ্যদ্বাণী করেছেন। তার ধারণা, মেসি ফাইনালে দারুণ খেলে এসব রেকর্ড ভেঙে দেবেন। তিনি দৃঢ়তার সাথে বলেন, "লিও তো সবসময়ই গোল করে। কালও সে অবশ্যই গোল করবে।"
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ণ