রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

নেছারাবাদের কুড়িয়ানায় পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার পর্যটন এলাকা আটঘর-কুড়িয়ানার পেয়ারা বাগানে ট্রলারে ঘুরতে এসে পানিতে ডুবে মো. মুইন সরদার (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থী কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুইন সরদার বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া গ্রামের মো. মনির সরদারের ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও নিহতের বন্ধুদের সূত্রে জানা গেছে, শনিবার বন্ধুদের সঙ্গে নেছারাবাদের পেয়ারা বাগান পরিদর্শনে আসেন মুইন। বিকেলে তারা একটি ট্রলার ভাড়া করে ঘুরছিলেন। চলন্ত ট্রলারটির সামনের অংশে বসে ছিলেন মুইন। ট্রলারটি আদমকাঠি থেকে কটুরাকাঠি খাল অতিক্রম করার সময় তিনি হঠাৎ ভারসাম্য হারিয়ে গভীর পানিতে পড়ে যান। মুইন সরদার পানিতে পড়ে যাওয়ার সাথে সাথেই তাকে উদ্ধারের জন্য লোকজন পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। বেশ কিছুক্ষণের চেষ্টায় তাকে পানি থেকে উদ্ধার করে দ্রুত নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। 

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। 

নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ হাসপাতালে ছুটে যায়। বিস্তারিত জেনে পরবর্তী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। 

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

নেছারাবাদের কুড়িয়ানায় পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

প্রকাশের তারিখ : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৯ অপরাহ্ণ

featured Image

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার পর্যটন এলাকা আটঘর-কুড়িয়ানার পেয়ারা বাগানে ট্রলারে ঘুরতে এসে পানিতে ডুবে মো. মুইন সরদার (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থী কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুইন সরদার বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া গ্রামের মো. মনির সরদারের ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও নিহতের বন্ধুদের সূত্রে জানা গেছে, শনিবার বন্ধুদের সঙ্গে নেছারাবাদের পেয়ারা বাগান পরিদর্শনে আসেন মুইন। বিকেলে তারা একটি ট্রলার ভাড়া করে ঘুরছিলেন। চলন্ত ট্রলারটির সামনের অংশে বসে ছিলেন মুইন। ট্রলারটি আদমকাঠি থেকে কটুরাকাঠি খাল অতিক্রম করার সময় তিনি হঠাৎ ভারসাম্য হারিয়ে গভীর পানিতে পড়ে যান। মুইন সরদার পানিতে পড়ে যাওয়ার সাথে সাথেই তাকে উদ্ধারের জন্য লোকজন পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। বেশ কিছুক্ষণের চেষ্টায় তাকে পানি থেকে উদ্ধার করে দ্রুত নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। 

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। 

নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ হাসপাতালে ছুটে যায়। বিস্তারিত জেনে পরবর্তী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। 

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x