রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

কারবালা ও আহলে বায়ত (আ.) শীর্ষক

নিউইয়র্কে আলোচনায় অংশ নিলেন হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

গাজী নুরুল হক শাহ
গাজী নুরুল হক শাহ চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

নিউইয়র্কে আলোচনায় অংশ নিলেন হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

শুক্রবার (১৭ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির জেকসন হাইটস আহলুল বাইত মসজিদে পবিত্র জুমার নামাজ, খুতবা, শোহাদায়ে কারবালা ও আহলুল বায়ত (আ.) শীর্ষক আলোচনা সভাপতি অনুষ্ঠিত হয়েছে।

মাহফিলে খুতবা, আলোচনা ও দোয়া পরিচালনা করেন মাইজভাণ্ডার দরবার শরীফের পীর সাহেব হযরত শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল-হোসাইনী আল-মাইজভাণ্ডারী (মা.)।

তিনি বলেন, “রাসূলুল্লাহ ﷺ-এর প্রতি ভালোবাসা এবং তাঁর পবিত্র আহলে বাইতের প্রতি মহব্বত প্রত্যেক মুমিনের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। পবিত্র মহররম মাস আমাদেরকে কারবালার আত্মত্যাগের শিক্ষা স্মরণ করিয়ে দেয় এবং সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার অনুপ্রেরণা জোগায়।”

তিনি আরও বলেন, হযরত ইমাম হোসাইন (রা.) ও তাঁর সঙ্গীদের আত্মত্যাগ মুসলিম উম্মাহর জন্য চিরন্তন আদর্শ। তাঁদের জীবনাদর্শ ব্যক্তি ও সমাজে ন্যায়, ধৈর্য এবং আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগের গুরুত্ব তুলে ধরে।

মাহফিলে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত মুসল্লি, পীর মাশায়েখ, আলেম-উলামা এবং প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসলিমরা অংশ নেন।

জুমার নামাজ শেষে মুসলিম উম্মাহর ঐক্য, দেশ ও বিশ্বমানবতার শান্তি, নিরাপত্তা এবং কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

নিউইয়র্কে আলোচনায় অংশ নিলেন হযরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

প্রকাশের তারিখ : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ণ

featured Image

শুক্রবার (১৭ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির জেকসন হাইটস আহলুল বাইত মসজিদে পবিত্র জুমার নামাজ, খুতবা, শোহাদায়ে কারবালা ও আহলুল বায়ত (আ.) শীর্ষক আলোচনা সভাপতি অনুষ্ঠিত হয়েছে।

মাহফিলে খুতবা, আলোচনা ও দোয়া পরিচালনা করেন মাইজভাণ্ডার দরবার শরীফের পীর সাহেব হযরত শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল-হোসাইনী আল-মাইজভাণ্ডারী (মা.)।

তিনি বলেন, “রাসূলুল্লাহ ﷺ-এর প্রতি ভালোবাসা এবং তাঁর পবিত্র আহলে বাইতের প্রতি মহব্বত প্রত্যেক মুমিনের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। পবিত্র মহররম মাস আমাদেরকে কারবালার আত্মত্যাগের শিক্ষা স্মরণ করিয়ে দেয় এবং সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার অনুপ্রেরণা জোগায়।”

তিনি আরও বলেন, হযরত ইমাম হোসাইন (রা.) ও তাঁর সঙ্গীদের আত্মত্যাগ মুসলিম উম্মাহর জন্য চিরন্তন আদর্শ। তাঁদের জীবনাদর্শ ব্যক্তি ও সমাজে ন্যায়, ধৈর্য এবং আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগের গুরুত্ব তুলে ধরে।

মাহফিলে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত মুসল্লি, পীর মাশায়েখ, আলেম-উলামা এবং প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসলিমরা অংশ নেন।

জুমার নামাজ শেষে মুসলিম উম্মাহর ঐক্য, দেশ ও বিশ্বমানবতার শান্তি, নিরাপত্তা এবং কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x