রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

আশ্বাস প্রতিমন্ত্রীর

পোল্ট্রি খামারিদের কৃষি ঋণের আদলে সহজ ঋণ

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

পোল্ট্রি খামারিদের কৃষি ঋণের আদলে সহজ ঋণ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি ক্ষুদ্র ও মাঝারি পোল্ট্রি খামারিদের জন্য সুখবর দিয়েছেন। তিনি কৃষি ঋণের আদলে সহজ শর্তে ঋণ সুবিধার আওতায় আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন। আজ শনিবার দুপুরে টাঙ্গাইল মডেল সিটিতে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিপিআইএ) আয়োজিত এক সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী তার প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের পোল্ট্রি শিল্পকে আরও শক্তিশালী ও টেকসই করে গড়ে তোলা হবে। এর জন্য উৎপাদন ব্যয় কমানো, ফিডের দাম সহনীয় রাখা এবং নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা হবে।

তিনি জানান, বিপিআইএর নেতৃবৃন্দ এবং ফিড, কাঁচামাল ও একদিনের বাচ্চা সরবরাহকারী ব্যবসায়ীদের সঙ্গে ইতোমধ্যেই একাধিকবার আলোচনা হয়েছে। এসব সমস্যা সহনীয় পর্যায়ে আনতে সবাইকে নিয়ে বসে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সুলতান সালাউদ্দিন টুকু নিরাপদ খাদ্য নিশ্চিত করার উপর জোর দেন। তিনি বলেন, এটি আমাদের সবার দায়িত্ব এবং এজন্য উপজেলা ও থানা প্রাণিসম্পদ কর্মকর্তাদের তদারকি আরও জোরদার করতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া অযথা অ্যান্টিবায়োটিক ব্যবহার বন্ধ করে নিরাপদ পোল্ট্রি উৎপাদনে গুরুত্ব দিতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত কর্মসূচির আওতায় পোল্ট্রি খামারিদেরও কৃষি কার্ডের অন্তর্ভুক্ত করা হবে। আগামী বাজেট বাস্তবায়নের অংশ হিসেবে দেশের প্রতিটি উপজেলায় ধাপে ধাপে কৃষি কার্ড বিতরণ করা হবে।

চলতি বছর ৪৩ লাখ কৃষক কার্ড পাবেন এবং পর্যায়ক্রমে সব কৃষক ও পোল্ট্রি খামারি এ সুবিধার আওতায় আসবেন। এই কৃষক কার্ডের মাধ্যমে তারা বিভিন্ন সরকারি সুবিধা সহজেই পাবেন বলে জানান প্রতিমন্ত্রী।

বিপিআইএ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শওকত আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান এবং টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম।

এছাড়াও বিপিআইএর কেন্দ্রীয় সভাপতি মোশারফ হোসাইন চৌধুরী, মহাসচিব এম. সাফির রহমান এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ উসমান গনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় জেলার প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি পোল্ট্রি খামারিদের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিপিআইএর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

পোল্ট্রি খামারিদের কৃষি ঋণের আদলে সহজ ঋণ

প্রকাশের তারিখ : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ণ

featured Image

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x