রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

অন্যায়ের বিরুদ্ধে সকল সাংবাদিকের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবেঃ শামীম শাহরিয়ার

শামিম শাহরিয়ার
শামিম শাহরিয়ার নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

অন্যায়ের বিরুদ্ধে সকল সাংবাদিকের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবেঃ শামীম শাহরিয়ার

সমাজ থেকে দুর্নীতি, অনিয়ম ও অপরাধ নির্মূলে সকল পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন গ্লোবাল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সাংবাদিক মো. শামীম শাহরিয়ার।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য উদঘাটন, জনস্বার্থ রক্ষা এবং সমাজের অসঙ্গতি তুলে ধরতে সাংবাদিকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই সাংবাদিকদের হুমকি-ধামকি বা হয়রানি নয়, বরং সম্মান ও সার্বিক সহযোগিতা করা প্রতিটি সচেতন নাগরিকের নৈতিক দায়িত্ব।

তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্তে সংঘটিত দুর্নীতি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, কিশোর গ্যাং, ইভটিজিং, খুন, লুটপাটসহ নানা অপরাধের তথ্য সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে দ্রুত জনগণের সামনে আসে। এসব তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশের ফলে জনসচেতনতা সৃষ্টি হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিতে সক্ষম হয়।

শামীম শাহরিয়ার আরও বলেন, অনেক সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে সত্য প্রকাশ করেন। তাদের সাহসী ও দায়িত্বশীল ভূমিকার কারণেই অপরাধীদের একটি বড় অংশ আইনের আওতায় আসে এবং সমাজে অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়ে।

তিনি দেশের সকল সাংবাদিকদের পেশাগত ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানিয়ে বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য থাকলে সমাজে অন্যায়, দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে আরও কার্যকর ভূমিকা পালন করা সম্ভব হবে।

দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, "সাংবাদিকরা কারও ব্যক্তিগত শত্রু নন। তারা সমাজের সকল অনিয়ম, দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করেন। তাই সাংবাদিকদের প্রতি সম্মান, সহনশীলতা ও সহযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে হবে।"

শেষে তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি সত্যনিষ্ঠ সাংবাদিকতার পাশে থাকার এবং একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে সাংবাদিকদের সহযোগিতা করার আহ্বান জানান।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

অন্যায়ের বিরুদ্ধে সকল সাংবাদিকের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবেঃ শামীম শাহরিয়ার

প্রকাশের তারিখ : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ণ

featured Image

সমাজ থেকে দুর্নীতি, অনিয়ম ও অপরাধ নির্মূলে সকল পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন গ্লোবাল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সাংবাদিক মো. শামীম শাহরিয়ার।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য উদঘাটন, জনস্বার্থ রক্ষা এবং সমাজের অসঙ্গতি তুলে ধরতে সাংবাদিকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই সাংবাদিকদের হুমকি-ধামকি বা হয়রানি নয়, বরং সম্মান ও সার্বিক সহযোগিতা করা প্রতিটি সচেতন নাগরিকের নৈতিক দায়িত্ব।

তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্তে সংঘটিত দুর্নীতি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, কিশোর গ্যাং, ইভটিজিং, খুন, লুটপাটসহ নানা অপরাধের তথ্য সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে দ্রুত জনগণের সামনে আসে। এসব তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশের ফলে জনসচেতনতা সৃষ্টি হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিতে সক্ষম হয়।

শামীম শাহরিয়ার আরও বলেন, অনেক সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে সত্য প্রকাশ করেন। তাদের সাহসী ও দায়িত্বশীল ভূমিকার কারণেই অপরাধীদের একটি বড় অংশ আইনের আওতায় আসে এবং সমাজে অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়ে।

তিনি দেশের সকল সাংবাদিকদের পেশাগত ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানিয়ে বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য থাকলে সমাজে অন্যায়, দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে আরও কার্যকর ভূমিকা পালন করা সম্ভব হবে।

দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, "সাংবাদিকরা কারও ব্যক্তিগত শত্রু নন। তারা সমাজের সকল অনিয়ম, দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করেন। তাই সাংবাদিকদের প্রতি সম্মান, সহনশীলতা ও সহযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে হবে।"

শেষে তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি সত্যনিষ্ঠ সাংবাদিকতার পাশে থাকার এবং একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে সাংবাদিকদের সহযোগিতা করার আহ্বান জানান।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x