রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

মন্ত্রিসভা ঘোষণা

সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হওয়ার পর বক্তব্য দেন অ্যান্ডি বার্নহ্যাম। লন্ডন, যুক্তরাজ্য, ১৭ জুলাই ২০২৬ছবি: রয়টার্স

আগামী সোমবার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে চলেছেন অ্যান্ডি বার্নহ্যাম। তার নতুন মন্ত্রিসভা নিয়ে জোর জল্পনা-কল্পনা শুরু হয়েছে, যদিও তিনি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে সোমবারই তার সরকারের রূপরেখা প্রকাশ করা হবে।

কেন মন্ত্রিসভা এখনো ঘোষণা করা হচ্ছে না, এমন প্রশ্নের জবাবে লেবার পার্টির নতুন এই নেতা বলেন, “আপনি দায়িত্ব গ্রহণের আগেই যদি মন্ত্রিসভায় রদবদল শুরু করে দেন, তাহলে তা কিছুটা অগ্রিম হয়ে যাবে এবং আমার মনে হয়, এতে পুরোপুরি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে।” ধারণা করা হচ্ছে, র‍্যাচেল রিভসের স্থলাভিষিক্ত হয়ে অর্থমন্ত্রী (চ্যান্সেলর) হওয়ার দৌড়ে এডওয়ার্ড মিলিব্যান্ড ও শাবানা মাহমুদ এগিয়ে রয়েছেন।

দলের নেতা নির্বাচিত হওয়ার পর দেওয়া এক ভাষণে গ্রেটার ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম তার সরকারের রূপরেখা তুলে ধরেন। সেখানে তিনি সমাজসেবা (সোশ্যাল কেয়ার) ব্যবস্থার সংস্কারসহ বিভিন্ন নীতিগত পরিবর্তনের পরিকল্পনার কথা বলেন। তিনি দৃঢ়ভাবে বলেছেন, “আই হ্যাভ আ প্ল্যান”।

তবে যুক্তরাজ্যের ডানপন্থী রাজনীতিক নাইজেল ফারাজ বার্নহ্যামের ক্ষমতায় আসাকে “কোনো ধরনের গণরায় (ম্যান্ডেট) ছাড়াই” বলে সমালোচনা করেছেন। ডানপন্থী এই রাজনীতিক ভাবি প্রধানমন্ত্রী বার্নহ্যামকে “দেশের ভবিষ্যৎ নির্ধারণের জন্য অবিলম্বে একটি সাধারণ নির্বাচন” আয়োজনের আহ্বান জানান।

অন্যদিকে লিবারেল ডেমোক্র্যাট নেতা এডওয়ার্ড ডেভি যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বার্নহ্যামকে স্বাগত জানিয়ে আরও সহযোগিতামূলক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আমার দরজা খোলা আছে।” ডেভি আরও জানান, লিবারেল ডেমোক্র্যাটরা বিশেষ করে পানি খাতে সংস্কার, জাতীয় স্বাস্থ্যসেবা (এনএইচএস) খাতে আরও সহায়তা ও সমাজসেবা ব্যবস্থায় পরিবর্তন দেখতে চায়, যার মধ্যে পরিবারে যারা স্বজনদের সেবাযত্ন করেন (ফ্যামিলি কেয়ারার), তাদের জন্য আরও বেশি সহায়তা অন্তর্ভুক্ত।

এক মাস আগে উপনির্বাচনে বিপুল ভোট পেয়ে আবারও পার্লামেন্টে ফেরেন বার্নহ্যাম। এ সপ্তাহের শুরুতে লেবার পার্টির ৩৭৯ পার্লামেন্ট সদস্য (এমপি) ও দলটির সঙ্গে সংশ্লিষ্ট ১১টি ট্রেড ইউনিয়নের সমর্থন পেয়ে দলীয় নেতৃত্বের একমাত্র প্রার্থী হিসেবে তিনি নিজের অবস্থান আরও দৃঢ় করেছেন।

পরিকল্পনা অনুযায়ী, সোমবার যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাজা তৃতীয় চার্লসের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। এরপর রাজা বার্নহ্যামকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন। তিনি সেই আমন্ত্রণ গ্রহণ করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন এবং ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে নতুন মন্ত্রিসভা নিয়ে যাত্রা শুরু করবেন। বার্নহ্যাম সাংবাদিকদের বলেন, “আমি এ–সংক্রান্ত সিদ্ধান্তগুলো চূড়ান্ত করছি। খুব শিগগির চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাব এবং সোমবার সেগুলো ঘোষণা করব।”

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

প্রকাশের তারিখ : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ণ

featured Image

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x