রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

ক্রিকেটের ‘ব্যালন ডি’অর’ যার নামে, সেই গ্যারি সোবার্স আর নেই

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

ক্রিকেটের ‘ব্যালন ডি’অর’ যার নামে, সেই গ্যারি সোবার্স আর নেই
গারফিল্ড সোবার্স |সংগৃহীত

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার ও ক্যারিবীয় কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স আর নেই। নিজের ৯০তম জন্মদিনের মাত্র ১০ দিন আগে, ৮৯ বছর বয়সে বার্বাডোজে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর এই প্রয়াণে ক্রিকেট বিশ্বে এক গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ফুটবলের ব্যালন ডি’অরের মতোই ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ‘স্যার গারফিল্ড সোবার্স ট্রফি’। ২০০৪ সাল থেকে আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের ট্রফিটি এই মহান খেলোয়াড়ের নামেই নামকরণ করে। ক্রিকেটের সংজ্ঞা বদলে দেওয়া এই কিংবদন্তি ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—সব বিভাগেই ছিলেন অনন্য।

১৯৩৬ সালের ২৮ জুলাই বার্বাডোসে জন্ম নেওয়া সোবার্স মাত্র ১৭ বছর বয়সে টেস্ট ক্রিকেটে পদার্পণ করেন। দুই দশকের দীর্ঘ ক্যারিয়ারে ৯৩টি টেস্ট ম্যাচে ৫৭.৭৮ গড়ে ৮,০৩২ রান করেন তিনি, যার মধ্যে রয়েছে ২৬টি সেঞ্চুরি। পাশাপাশি বল হাতে তিনি শিকার করেছেন ২৩৫টি উইকেট এবং ফিল্ডার হিসেবে নিয়েছেন ১০৯টি ক্যাচ।

১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে তাঁর অপরাজিত ৩৬৫ রানের ইনিংসটি দীর্ঘ ৩৬ বছর বিশ্বরেকর্ড হিসেবে অক্ষুণ্ন ছিল। পরবর্তীতে ১৯৯৪ সালে আরেক ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারা সেই রেকর্ড ভাঙেন। এছাড়া ১৯৬৮ সালে কাউন্টি ক্রিকেটে ম্যালকম ন্যাশের এক ওভারে ছয়টি ছক্কা মেরে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম এই কীর্তি গড়েন সোবার্স।

২০০০ সালে উইজডেনের ‘ক্রিকেটার অব দ্য সেঞ্চুরি’ নির্বাচনে স্যার ডন ব্র্যাডম্যানের পর দ্বিতীয় সর্বোচ্চ ৯০টি ভোট পেয়েছিলেন তিনি। ১৯৭৫ সালে ব্রিটিশ রাজপরিবার তাঁকে নাইট উপাধিতে ভূষিত করে এবং ২০০৯ সালে তিনি আইসিসি হল অব ফেমে স্থান পান। জন্মসূত্রে দুই হাতে ১২টি আঙুল নিয়ে জন্মানো এই বিস্ময়কর প্রতিভা ক্রিকেটের আকাশে চিরকাল উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

ক্রিকেটের ‘ব্যালন ডি’অর’ যার নামে, সেই গ্যারি সোবার্স আর নেই

প্রকাশের তারিখ : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ণ

featured Image

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার ও ক্যারিবীয় কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স আর নেই। নিজের ৯০তম জন্মদিনের মাত্র ১০ দিন আগে, ৮৯ বছর বয়সে বার্বাডোজে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর এই প্রয়াণে ক্রিকেট বিশ্বে এক গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ফুটবলের ব্যালন ডি’অরের মতোই ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ‘স্যার গারফিল্ড সোবার্স ট্রফি’। ২০০৪ সাল থেকে আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের ট্রফিটি এই মহান খেলোয়াড়ের নামেই নামকরণ করে। ক্রিকেটের সংজ্ঞা বদলে দেওয়া এই কিংবদন্তি ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—সব বিভাগেই ছিলেন অনন্য।

১৯৩৬ সালের ২৮ জুলাই বার্বাডোসে জন্ম নেওয়া সোবার্স মাত্র ১৭ বছর বয়সে টেস্ট ক্রিকেটে পদার্পণ করেন। দুই দশকের দীর্ঘ ক্যারিয়ারে ৯৩টি টেস্ট ম্যাচে ৫৭.৭৮ গড়ে ৮,০৩২ রান করেন তিনি, যার মধ্যে রয়েছে ২৬টি সেঞ্চুরি। পাশাপাশি বল হাতে তিনি শিকার করেছেন ২৩৫টি উইকেট এবং ফিল্ডার হিসেবে নিয়েছেন ১০৯টি ক্যাচ।

১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে তাঁর অপরাজিত ৩৬৫ রানের ইনিংসটি দীর্ঘ ৩৬ বছর বিশ্বরেকর্ড হিসেবে অক্ষুণ্ন ছিল। পরবর্তীতে ১৯৯৪ সালে আরেক ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারা সেই রেকর্ড ভাঙেন। এছাড়া ১৯৬৮ সালে কাউন্টি ক্রিকেটে ম্যালকম ন্যাশের এক ওভারে ছয়টি ছক্কা মেরে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম এই কীর্তি গড়েন সোবার্স।

২০০০ সালে উইজডেনের ‘ক্রিকেটার অব দ্য সেঞ্চুরি’ নির্বাচনে স্যার ডন ব্র্যাডম্যানের পর দ্বিতীয় সর্বোচ্চ ৯০টি ভোট পেয়েছিলেন তিনি। ১৯৭৫ সালে ব্রিটিশ রাজপরিবার তাঁকে নাইট উপাধিতে ভূষিত করে এবং ২০০৯ সালে তিনি আইসিসি হল অব ফেমে স্থান পান। জন্মসূত্রে দুই হাতে ১২টি আঙুল নিয়ে জন্মানো এই বিস্ময়কর প্রতিভা ক্রিকেটের আকাশে চিরকাল উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x