আগামীকাল রোববার নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে হাফটাইম বিরতি ১৭ মিনিট নির্ধারণ করেছে ফিফা। স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার এই গুরুত্বপূর্ণ ম্যাচে দীর্ঘ বিরতির কারণে খেলার ছন্দ যাতে নষ্ট না হয়, তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফিফা আনুষ্ঠানিকভাবে দুই দেশের ফুটবল ফেডারেশনকে বিষয়টি জানিয়ে দিয়েছে।
এই ১৭ মিনিটের বিরতির মধ্যে ১১ মিনিট জুড়ে থাকবে বিশ্বখ্যাত সংগীতশিল্পী শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবারের জমকালো পরিবেশনা। বাকি ৬ মিনিট সময় বরাদ্দ রাখা হয়েছে মঞ্চ স্থাপন, অপসারণ এবং মাঠের ঘাসের মান ঠিক রাখতে পানি ছিটানোর কাজের জন্য।
ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে রবি উইলিয়ামস, টম ক্রুজ ও নিকোল শেরজিঙ্গারের মতো তারকারা অংশ নেবেন। এছাড়া তীব্র গরমের কথা মাথায় রেখে পূর্বের নিয়ম অনুযায়ী ফাইনালেও প্রতি অর্ধে একটি করে মোট দুটি হাইড্রেশন ব্রেক বহাল থাকছে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ণ