রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

টানা পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

টানা পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস
ফাইল ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আগামী পাঁচ দিন সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে। এই সময়ে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান জানান, উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগামী ১৮ ও ১৯ জুলাই রংপুর, ময়মনসিংহ ও সিলেটসহ দেশের অধিকাংশ বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

শনিবার সারা দেশে তাপমাত্রা কিছুটা কমলেও রোববার দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে ২০ ও ২১ জুলাই সারা দেশে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ১৭ থেকে ২১ জুলাই পর্যন্ত এই বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকবে। তবে পাঁচ দিন অতিবাহিত হওয়ার পর বৃষ্টির মাত্রা ধীরে ধীরে কমে আসার সম্ভাবনা রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

টানা পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস

প্রকাশের তারিখ : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ণ

featured Image

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আগামী পাঁচ দিন সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে। এই সময়ে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান জানান, উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগামী ১৮ ও ১৯ জুলাই রংপুর, ময়মনসিংহ ও সিলেটসহ দেশের অধিকাংশ বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

শনিবার সারা দেশে তাপমাত্রা কিছুটা কমলেও রোববার দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে ২০ ও ২১ জুলাই সারা দেশে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ১৭ থেকে ২১ জুলাই পর্যন্ত এই বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকবে। তবে পাঁচ দিন অতিবাহিত হওয়ার পর বৃষ্টির মাত্রা ধীরে ধীরে কমে আসার সম্ভাবনা রয়েছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x