ঢাকা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। মাদক কেনাবেচা, প্রচার এবং ভার্চুয়াল সম্পদের মাধ্যমে মাদক লেনদেনের দায়ে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন আইন প্রণয়ন করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে ঢাকা-২ আসনের বাস্তা কুমলি এলাকায় একটি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। আমান উল্লাহ আমান বলেন, “গত ১৭ বছরে শিক্ষাব্যবস্থা ধ্বংসের মুখে পড়েছিল। বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়ন ও আধুনিকায়নে নিরলস কাজ করে যাচ্ছে।” শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুলব্যাগ, ড্রেস ও উপবৃত্তিসহ সব ধরণের সুযোগ-সুবিধা প্রদানের নিশ্চয়তা দেন তিনি।
মাদকবিরোধী কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “কেরাণীগঞ্জে কোনো মাদক ব্যবসায়ী বা সেবীর জায়গা হবে না। এছাড়া এলাকায় কোনো প্রকার জুলুম-অত্যাচার কিংবা ভূমিদস্যুতা বরদাশত করা হবে না।” ঢাকা-২ আসনকে একটি নিরাপদ ও শান্তির জনপদ হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার করেন তিনি।
অনুষ্ঠানে উদ্বোধনী কার্যক্রমের অংশ হিসেবে তিনি বেলনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয় এবং বেলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. ইসমাইল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি নেতৃবৃন্দসহ মোহাম্মদ বাবুল(সভাপতি শাক্ত ইউনিয়ন যুবদল) , মো. শামসুল হক, মো. ফিরোজ, মো. আলমগীর খান ও আবুল প্রমুখ।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ণ