রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

বিশ্বকাপের ব্রোঞ্জ লড়াইয়ে আজ মুখোমুখি ইংল্যান্ড ও ফ্রান্স

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

বিশ্বকাপের ব্রোঞ্জ লড়াইয়ে আজ মুখোমুখি ইংল্যান্ড ও ফ্রান্স
বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ৩টায় মুখোমুখি হবে ইংল্যান্ড-ফ্রান্স |নয়া দিগন্ত

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের কাছে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছে ইংল্যান্ড ও ফ্রান্সের। এখন সম্মান বাঁচাতে আজ শনিবার বাংলাদেশ সময় রাত ৩টায় মায়ামি স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ইউরোপের এই দুই ফুটবল পরাশক্তি।

ইংল্যান্ড দীর্ঘ ৬০ বছর পর বিশ্বকাপে পদক জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। অন্যদিকে, ফ্রান্স কোচ দিদিয়ের দেশমের বিদায়ী ম্যাচ হওয়ায় এই জয়টি ফরাসিদের কাছে অত্যন্ত আবেগের। এছাড়া কিলিয়ান এমবাপ্পের সামনে সুযোগ রয়েছে গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে মেসিকে টপকে যাওয়ার।

পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বকাপে এর আগে তিনবার মুখোমুখি হয়েছে এই দুই দল, যেখানে ইংল্যান্ড জিতেছে দুইবার এবং ফ্রান্স একবার। সব মিলিয়ে ৩৩ বারের দেখায় ১৭টি জয় ইংল্যান্ডের, ৯টি ফ্রান্সের এবং ৭টি ম্যাচ ড্র হয়েছে। আজ রাতে সান্ত্বনার জয় নিয়ে দেশে ফিরতে মরিয়া উভয় দলই।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

বিশ্বকাপের ব্রোঞ্জ লড়াইয়ে আজ মুখোমুখি ইংল্যান্ড ও ফ্রান্স

প্রকাশের তারিখ : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ণ

featured Image

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের কাছে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছে ইংল্যান্ড ও ফ্রান্সের। এখন সম্মান বাঁচাতে আজ শনিবার বাংলাদেশ সময় রাত ৩টায় মায়ামি স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ইউরোপের এই দুই ফুটবল পরাশক্তি।

ইংল্যান্ড দীর্ঘ ৬০ বছর পর বিশ্বকাপে পদক জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। অন্যদিকে, ফ্রান্স কোচ দিদিয়ের দেশমের বিদায়ী ম্যাচ হওয়ায় এই জয়টি ফরাসিদের কাছে অত্যন্ত আবেগের। এছাড়া কিলিয়ান এমবাপ্পের সামনে সুযোগ রয়েছে গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে মেসিকে টপকে যাওয়ার।

পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বকাপে এর আগে তিনবার মুখোমুখি হয়েছে এই দুই দল, যেখানে ইংল্যান্ড জিতেছে দুইবার এবং ফ্রান্স একবার। সব মিলিয়ে ৩৩ বারের দেখায় ১৭টি জয় ইংল্যান্ডের, ৯টি ফ্রান্সের এবং ৭টি ম্যাচ ড্র হয়েছে। আজ রাতে সান্ত্বনার জয় নিয়ে দেশে ফিরতে মরিয়া উভয় দলই।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x