বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ব্যর্থতার তীব্র সমালোচনা করে দুর্নীতিবাজদের শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় আয়োজিত 'বন্যা ও জলাবদ্ধতায় রাজপথে গণশুনানি' শীর্ষক এক সভায় তিনি এই দাবি জানান।
মজিবুর রহমান মঞ্জু বলেন, বিগত সরকারের যেসব মন্ত্রী, সচিব, ঠিকাদার ও মেয়র এই ব্যর্থতার জন্য দায়ী, তাদের সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। অন্যথায় আগামী দিনে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এমনকি ঢাকায় আবারও জলাবদ্ধতা তৈরি হলে সংশ্লিষ্টদের সেই পানিতে চুবিয়ে জবাব চাওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
এবি পার্টি চেয়ারম্যান অভিযোগ করেন, বন্যা ও জলাবদ্ধতা মোকাবিলায় রাষ্ট্র সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই সংকট সমাধানে আওয়ামী লীগ সরকারের আমলে ১৬ হাজার ৯৮৫ কোটি টাকা বরাদ্দের মধ্যে প্রায় ১৩ হাজার ৪ কোটি টাকা খরচ করা হয়েছে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার ৩৪৫ কোটি টাকা এবং বিএনপি সরকার ২ হাজার ২৬০ কোটি ২৪ লাখ টাকা বরাদ্দ দিলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।
তিনি আরও বলেন, এত বিপুল অর্থ বরাদ্দ দেওয়ার পরও সামান্য বৃষ্টিতেই ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চল তলিয়ে যাচ্ছে। বন্যা ও জলাবদ্ধতা মোকাবিলায় আওয়ামী লীগ, অন্তর্বর্তীকালীন ও বিএনপি সরকারের আচরণ একই রকম। তাই এই অর্থ অপচয় ও দুর্নীতির পেছনে জড়িতদের শ্বেতপত্র প্রকাশ করে জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করতে হবে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ণ