রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

ডোপ টেস্টে পজিটিভ, ৩ মাসের নিষেধাজ্ঞা পেলেন মোহাম্মদ নওয়াজ

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

ডোপ টেস্টে পজিটিভ, ৩ মাসের নিষেধাজ্ঞা পেলেন মোহাম্মদ নওয়াজ
মোহাম্মদ নওয়াজ |সংগৃহীত

ডোপ পরীক্ষায় পজিটিভ হওয়ায় পাকিস্তানের ৩২ বছর বয়সি অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজকে তিন মাসের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শুক্রবার এক বিবৃতিতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এই শাস্তির তথ্য নিশ্চিত করেছে।

আইসিসি জানায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে কলম্বোতে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের পর নওয়াজের দেওয়া নমুনায় কার্বক্সি-টিএইচসির উপস্থিতি পাওয়া যায়। আইসিসির অ্যান্টি-ডোপিং বিধিমালার আওতায় এটিকে 'অপব্যবহারযোগ্য পদার্থ' হিসেবে গণ্য করা হয়। নওয়াজ নিজের এই নিয়ম লঙ্ঘনের বিষয়টি স্বীকার করে নিয়েছেন।

তবে পাকিস্তানি এই অলরাউন্ডার প্রমাণ করেছেন যে, টুর্নামেন্ট চলাকালীন তিনি মাদক গ্রহণ করেননি এবং মাঠের পারফরমেন্স বাড়ানোর সাথে এর কোনো সম্পর্ক ছিল না। আইসিসি-অনুমোদিত মাদকাসক্তি নিরাময় কর্মসূচি সম্পন্ন করার প্রতিশ্রুতি দেওয়ায় তার এই নিষেধাজ্ঞা তিন মাস থেকে কমিয়ে এক মাস করা হয়েছে।

তিন মাসের এই নিষেধাজ্ঞা ২০২৬ সালের ১ মে থেকে কার্যকর ধরা হয়েছে। ইতোমধ্যে নওয়াজ প্রায় আড়াই মাস অস্থায়ী নিষেধাজ্ঞা কাটিয়েছেন। পুনর্বাসন কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার শর্তে তাকে আর বাড়তি শাস্তি ভোগ করতে হবে না। তবে গত ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের পর থেকে ১ মে পর্যন্ত তার খেলা ম্যাচগুলোর ব্যক্তিগত পারফরমেন্সের রেকর্ড বাতিল করা হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ, ৩ মাসের নিষেধাজ্ঞা পেলেন মোহাম্মদ নওয়াজ

প্রকাশের তারিখ : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ণ

featured Image

ডোপ পরীক্ষায় পজিটিভ হওয়ায় পাকিস্তানের ৩২ বছর বয়সি অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজকে তিন মাসের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শুক্রবার এক বিবৃতিতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এই শাস্তির তথ্য নিশ্চিত করেছে।

আইসিসি জানায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে কলম্বোতে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের পর নওয়াজের দেওয়া নমুনায় কার্বক্সি-টিএইচসির উপস্থিতি পাওয়া যায়। আইসিসির অ্যান্টি-ডোপিং বিধিমালার আওতায় এটিকে 'অপব্যবহারযোগ্য পদার্থ' হিসেবে গণ্য করা হয়। নওয়াজ নিজের এই নিয়ম লঙ্ঘনের বিষয়টি স্বীকার করে নিয়েছেন।

তবে পাকিস্তানি এই অলরাউন্ডার প্রমাণ করেছেন যে, টুর্নামেন্ট চলাকালীন তিনি মাদক গ্রহণ করেননি এবং মাঠের পারফরমেন্স বাড়ানোর সাথে এর কোনো সম্পর্ক ছিল না। আইসিসি-অনুমোদিত মাদকাসক্তি নিরাময় কর্মসূচি সম্পন্ন করার প্রতিশ্রুতি দেওয়ায় তার এই নিষেধাজ্ঞা তিন মাস থেকে কমিয়ে এক মাস করা হয়েছে।

তিন মাসের এই নিষেধাজ্ঞা ২০২৬ সালের ১ মে থেকে কার্যকর ধরা হয়েছে। ইতোমধ্যে নওয়াজ প্রায় আড়াই মাস অস্থায়ী নিষেধাজ্ঞা কাটিয়েছেন। পুনর্বাসন কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার শর্তে তাকে আর বাড়তি শাস্তি ভোগ করতে হবে না। তবে গত ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের পর থেকে ১ মে পর্যন্ত তার খেলা ম্যাচগুলোর ব্যক্তিগত পারফরমেন্সের রেকর্ড বাতিল করা হয়েছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x