রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

কুয়েতের সঙ্গে বর্ধিত প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনায় পাকিস্তান

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

কুয়েতের সঙ্গে বর্ধিত প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনায় পাকিস্তান
ড্রোনের ক্যামেরায় তোলা কুয়েত সিটির দৃশ্য। ছবি: সংগৃহীত

জ্বালানি নিরাপত্তা ও বিনিয়োগের বিনিময়ে কুয়েতের সঙ্গে একটি বর্ধিত প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা করছে পাকিস্তান। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট পাঁচটি সূত্রের বরাতে এই তথ্য উঠে এসেছে। তবে এই প্রক্রিয়াটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে।

পাকিস্তানের জ্বালানি মন্ত্রণালয়ের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে এই সহযোগিতা চাওয়া হচ্ছে। কুয়েতের কাছে পাকিস্তান জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তেল ও জ্বালানি মজুত বাড়ানোর বিষয়ে সহায়তা প্রত্যাশা করছে।

আলোচনা অনুযায়ী, কুয়েত সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তির আদলে একটি নতুন কাঠামো চাইছে। কুয়েতের চাহিদার তালিকায় পাকিস্তানি সেনা মোতায়েন, যুদ্ধবিমান, ড্রোন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ সামরিক সুবিধা রয়েছে।

তবে পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে যুদ্ধের জন্য সেনা মোতায়েনের বিষয়টি বিবেচনা করছে না পাকিস্তান। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা এই প্রতিরক্ষা আলোচনার গতিপ্রকৃতিকে জটিল করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

কুয়েতের সঙ্গে বর্ধিত প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনায় পাকিস্তান

প্রকাশের তারিখ : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ণ

featured Image

জ্বালানি নিরাপত্তা ও বিনিয়োগের বিনিময়ে কুয়েতের সঙ্গে একটি বর্ধিত প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা করছে পাকিস্তান। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট পাঁচটি সূত্রের বরাতে এই তথ্য উঠে এসেছে। তবে এই প্রক্রিয়াটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে।

পাকিস্তানের জ্বালানি মন্ত্রণালয়ের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে এই সহযোগিতা চাওয়া হচ্ছে। কুয়েতের কাছে পাকিস্তান জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তেল ও জ্বালানি মজুত বাড়ানোর বিষয়ে সহায়তা প্রত্যাশা করছে।

আলোচনা অনুযায়ী, কুয়েত সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তির আদলে একটি নতুন কাঠামো চাইছে। কুয়েতের চাহিদার তালিকায় পাকিস্তানি সেনা মোতায়েন, যুদ্ধবিমান, ড্রোন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ সামরিক সুবিধা রয়েছে।

তবে পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে যুদ্ধের জন্য সেনা মোতায়েনের বিষয়টি বিবেচনা করছে না পাকিস্তান। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনা এই প্রতিরক্ষা আলোচনার গতিপ্রকৃতিকে জটিল করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x