রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

২০২৬ বিশ্বকাপের ট্রফি যেভাবে স্টেডিয়ামে আনা হবে

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

২০২৬ বিশ্বকাপের ট্রফি যেভাবে স্টেডিয়ামে আনা হবে
ভেন্যুতে যেভাবে নেয়া হবে বিশ্বকাপ ট্রফি |নয়া দিগন্ত

আসন্ন ফিফা বিশ্বকাপ-২০২৬ এর ফাইনালকে ঘিরে বিশ্বজুড়ে বাড়ছে উত্তেজনা। এই মাহেন্দ্রক্ষণে ফুটবল বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফিটি নিউইয়র্ক-নিউজার্সির স্টেডিয়ামে আনা হবে বিশেষভাবে তৈরি একটি লুই ভিটন ট্রাঙ্কে করে।

ফরাসি বিলাসবহুল ফ্যাশন প্রতিষ্ঠান লুই ভিটন টানা পঞ্চমবারের মতো বিশ্বকাপ ট্রফি বহনের বিশেষ ট্রাঙ্ক তৈরির দায়িত্ব পেয়েছে। এর আগে ২০১০, ২০১৪, ২০১৮ এবং ২০২২ সালের ফিফা বিশ্বকাপেও একই প্রতিষ্ঠানের তৈরি ট্রাঙ্ক ব্যবহার করা হয়েছিল।

সাধারণত আসল ট্রফিটি সুইজারল্যান্ডের জুরিখে ফিফা মিউজিয়ামে সংরক্ষিত থাকে। বিশেষ এই ট্রাঙ্কের সামনের অংশে থাকা সোনালি ‘ভি’ অক্ষরটি ‘ভিক্টরি’ ও ‘ভিটন’ উভয়কেই নির্দেশ করে, যার ভেতরটি বেইজ রঙের চামড়ায় মোড়ানো এবং লুই ভিটন ও ফিফার অংশীদারিত্বের বিশেষ প্যাচযুক্ত।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

২০২৬ বিশ্বকাপের ট্রফি যেভাবে স্টেডিয়ামে আনা হবে

প্রকাশের তারিখ : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ণ

featured Image

আসন্ন ফিফা বিশ্বকাপ-২০২৬ এর ফাইনালকে ঘিরে বিশ্বজুড়ে বাড়ছে উত্তেজনা। এই মাহেন্দ্রক্ষণে ফুটবল বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফিটি নিউইয়র্ক-নিউজার্সির স্টেডিয়ামে আনা হবে বিশেষভাবে তৈরি একটি লুই ভিটন ট্রাঙ্কে করে।

ফরাসি বিলাসবহুল ফ্যাশন প্রতিষ্ঠান লুই ভিটন টানা পঞ্চমবারের মতো বিশ্বকাপ ট্রফি বহনের বিশেষ ট্রাঙ্ক তৈরির দায়িত্ব পেয়েছে। এর আগে ২০১০, ২০১৪, ২০১৮ এবং ২০২২ সালের ফিফা বিশ্বকাপেও একই প্রতিষ্ঠানের তৈরি ট্রাঙ্ক ব্যবহার করা হয়েছিল।

সাধারণত আসল ট্রফিটি সুইজারল্যান্ডের জুরিখে ফিফা মিউজিয়ামে সংরক্ষিত থাকে। বিশেষ এই ট্রাঙ্কের সামনের অংশে থাকা সোনালি ‘ভি’ অক্ষরটি ‘ভিক্টরি’ ও ‘ভিটন’ উভয়কেই নির্দেশ করে, যার ভেতরটি বেইজ রঙের চামড়ায় মোড়ানো এবং লুই ভিটন ও ফিফার অংশীদারিত্বের বিশেষ প্যাচযুক্ত।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x