রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

মহাসড়কে বর্জ্য ফেলা: হাতেনাতে ধরা ৩ কর্মী, বরখাস্তের নির্দেশ

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:২৫ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

মহাসড়কে বর্জ্য ফেলা: হাতেনাতে ধরা ৩ কর্মী, বরখাস্তের নির্দেশ

ঢাকার আমিনবাজার-হেমায়েতপুর মহাসড়কের পাশে নিষেধাজ্ঞা অমান্য করে বর্জ্য ফেলার সময় তিন পরিচ্ছন্নতাকর্মীকে হাতেনাতে ধরেছেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। শুক্রবার সকালে পরিদর্শনে গিয়ে এই অনিয়ম দেখে তাৎক্ষণিকভাবে তাদের সাময়িক বরখাস্তের নির্দেশ দেন তিনি।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মহাসড়কের পাশে বর্জ্য না ফেলার স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও তা উপেক্ষা করা হচ্ছিল। পরিবেশ ও জনস্বাস্থ্যের সুরক্ষায় কোনো আপস করা হবে না জানিয়ে জেলা প্রশাসক ভবিষ্যতে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

বর্তমানে আমিনবাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত মহাসড়ককে দৃষ্টিনন্দন করতে বর্জ্য অপসারণ ও সবুজায়নের কাজ চলছে। এলাকাটিকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন রাখতে ভবিষ্যতে মহাসড়কের দুই পাশে সুরক্ষা বেড়া নির্মাণের পরিকল্পনাও গ্রহণ করেছে জেলা প্রশাসন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

মহাসড়কে বর্জ্য ফেলা: হাতেনাতে ধরা ৩ কর্মী, বরখাস্তের নির্দেশ

প্রকাশের তারিখ : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:২৫ অপরাহ্ণ

featured Image

ঢাকার আমিনবাজার-হেমায়েতপুর মহাসড়কের পাশে নিষেধাজ্ঞা অমান্য করে বর্জ্য ফেলার সময় তিন পরিচ্ছন্নতাকর্মীকে হাতেনাতে ধরেছেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। শুক্রবার সকালে পরিদর্শনে গিয়ে এই অনিয়ম দেখে তাৎক্ষণিকভাবে তাদের সাময়িক বরখাস্তের নির্দেশ দেন তিনি।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মহাসড়কের পাশে বর্জ্য না ফেলার স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও তা উপেক্ষা করা হচ্ছিল। পরিবেশ ও জনস্বাস্থ্যের সুরক্ষায় কোনো আপস করা হবে না জানিয়ে জেলা প্রশাসক ভবিষ্যতে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

বর্তমানে আমিনবাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত মহাসড়ককে দৃষ্টিনন্দন করতে বর্জ্য অপসারণ ও সবুজায়নের কাজ চলছে। এলাকাটিকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন রাখতে ভবিষ্যতে মহাসড়কের দুই পাশে সুরক্ষা বেড়া নির্মাণের পরিকল্পনাও গ্রহণ করেছে জেলা প্রশাসন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x