রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

মধ্যপ্রাচ্যে মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা ও অন্যান্য গুরুত্বপূর্ণ খবর

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

মধ্যপ্রাচ্যে মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা ও অন্যান্য গুরুত্বপূর্ণ খবর
ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে।

যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের বিভিন্ন স্থাপনায় রাতভর হামলার পর, উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে নতুন দফায় হামলা চালিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, তারা যেন ভদ্র আচরণ করে, অন্যথায় আরও সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে হবে। অন্যদিকে তেহরান জানিয়েছে, তারা জর্ডান, কুয়েত ও বাহরাইনসহ ওই অঞ্চলে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

বাংলাদেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন নিয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি দাবি করেছেন, আন্দোলনকারীদের অনেকেই প্রকৃত ছাত্র বা পরীক্ষার্থী নন, বরং কিছু মহল সরকারকে বিব্রত করতেই এই পরিস্থিতি তৈরি করছে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারত সরকারের কাছে তাগাদা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ভারতের শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনাম ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি হাইকোর্ট। ১৯ দিন ধরে অনশনরত ওয়াংচুকের নিয়মিত শারীরিক পরীক্ষার জন্য সরকারি চিকিৎসক নিয়োগের নির্দেশ দিয়েছে আদালত। চিকিৎসকের তথ্যমতে, তার ওজন ৯ কেজির বেশি কমেছে এবং শারীরিক অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

মিয়ানমার উপকূলে পাঁচ শতাধিক মানুষ নিয়ে দুটি নৌকাডুবির ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে আইওএম ও ইউএনএইচসিআর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিখোঁজদের বেশিরভাগই রোহিঙ্গা এবং তাদের মধ্যে কক্সবাজার থেকে যাওয়া কিছু বাংলাদেশিও রয়েছেন। বছরের এ সময়ে সমুদ্র উত্তাল থাকায় নৌপথে যাতায়াত অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। চলতি বছরের ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৬৮৪ শিশুর হামের উপসর্গ নিয়ে মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৫ জন শিশু।

যুক্তরাষ্ট্র সৌদি আরব ও কুয়েতের কাছে প্রায় ২.৪৪ বিলিয়ন ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে। এর মধ্যে সৌদি আরবের জন্য ১.৯৬ বিলিয়ন এবং কুয়েতের জন্য ৪৮৪ মিলিয়ন ডলারের প্যাকেজ রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতে, এই পদক্ষেপ পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

মধ্যপ্রাচ্যে মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা ও অন্যান্য গুরুত্বপূর্ণ খবর

প্রকাশের তারিখ : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ণ

featured Image

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x