আজ শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। ‘জাতীয় রুফটপ সোলার কর্মসূচি’-এর আওতায় জেলা প্রশাসকের কার্যালয়ের অব্যবহৃত ছাদে ১৫০ কিলোওয়াট ক্ষমতার একটি অনগ্রিড সোলার সিস্টেম স্থাপন করা হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পরিবেশবান্ধব প্রকল্পের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক জনাব মো. আমিনুল ইসলাম।
উদ্বোধন শেষে উপস্থিত সবাই দেশের উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। এই উদ্যোগটি সরকারি প্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে, যা ভবিষ্যতে বিদ্যুৎ সাশ্রয় ও পরিবেশ রক্ষায় বিশেষ ভূমিকা রাখবে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:১৪ অপরাহ্ণ