ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের ফাইনাল ম্যাচের জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে ফিফা। বহুল প্রতীক্ষিত এই মেগা ফাইনালটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ। আগামী রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় (বাংলাদেশ সময়) নিউ ইয়র্কের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেন মুখোমুখি হবে।
৪৬ বছর বয়সী ভিনচিচের সহকারী হিসেবে থাকবেন তারই স্বদেশী তোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ রেফারি হিসেবে জর্ডানের আধহাম মাখাদমেহ এবং রিজার্ভ সহকারী রেফারি হিসেবে কাতারের মোহাম্মদ আলকালাফ দায়িত্ব পালন করবেন।
২০১০ সালে ফিফার আন্তর্জাতিক রেফারির স্বীকৃতি পান ভিনচিচ। এরপর ১২ বছর পর ২০২২ কাতার বিশ্বকাপে অভিষেক হয় তার, যেখানে তিনি দুটি ম্যাচ পরিচালনা করেছিলেন। চলতি বিশ্বকাপে তিনি ইতোমধ্যে তিনটি ম্যাচে দায়িত্ব পালন করেছেন — গ্রুপ পর্বে ব্রাজিল-মরক্কো ও জর্ডান-আলজেরিয়ার ম্যাচের পর শেষ ৩২-এ মেক্সিকো-ইকুয়েডরের ম্যাচ পরিচালনা করেন। আর্জেন্টিনা-স্পেন ফাইনালটি এবারের আসরে তার চতুর্থ এবং ক্যারিয়ারে বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচ হবে।
বিশ্বকাপ মঞ্চে আর্জেন্টিনার মাত্র একটি ম্যাচ পরিচালনা করেছেন ভিনচিচ। ২০২২ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা এবং ২-১ গোলে হেরেছিল লিওনেল মেসির দল। অন্যদিকে, স্পেনের পাঁচটি ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতা আছে ভিনচিচের, যার কোনোটিতেই হারেনি স্প্যানিশরা।
এই ম্যাচগুলোর মধ্যে রয়েছে ২০১৭ সালে কলম্বিয়ার সাথে ২-২ গোল ড্র, ২০২০ সালে ইউরোয় সুইডেনের সাথে গোলশূন্য ড্র, ২০২৩ সালে উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে ইতালির বিপক্ষে ২-১ গোলে জয়, ইউরো ২০২৪-এ ইতালির বিপক্ষে ১-০ গোলে জয় এবং সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে ২-১ গোলে জয়। উল্লেখ্য, ফিনালিসিমায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দেখা হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে ম্যাচটি বাতিল হয়। তাই বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি আলাদাভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:০৫ অপরাহ্ণ