আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় বইছে আগাম নির্বাচনী হাওয়া। হাট-বাজার থেকে শুরু করে চায়ের দোকান সর্বত্রই এখন মূল আলোচনার বিষয় আগামী দিনের নেতৃত্ব।
এরই ধারাবাহিকতায় উপজেলার বাকশীমুল ইউনিয়নে নির্বাচনী মাঠে বর্তমানে চেয়ারম্যান প্রার্থী বাকশীমুল ইউনিয়ন বিএনপি সাবেক সহ সভাপতি মোঃ গিয়াসউদ্দিন -কে ঘিরেই স্থানীয় ভোটার এবং তার সমর্থিত নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বাকশীমুল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইতিমধ্যে এলাকায় মোঃ গিয়াসউদ্দিন উন্নয়নমুখী ও জনপ্রিয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
বিগত সময়ে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন এবং করোনাকালীন সংকটসহ বিভিন্ন দুর্যোগে সাধারণ মানুষের পাশে থেকে তিনি প্রশংসিত হয়েছেন। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়,মোঃ গিয়াসউদ্দিন চেয়ারম্যান হিসেবে যোগ্য ব্যাক্তি। সাধারণ মানুষের জন্য তাঁর দরজা সবসময় উন্মুক্ত থাকায় তরুণ ও প্রবীণ উভয় শ্রেণির ভোটারের মাঝেই তাঁর একটি শক্ত অবস্থান তৈরি হয়েছে।
ইউনিয়নের কয়েকজন প্রবীণ ব্যক্তি বলেন, মোঃ গিয়াসউদ্দিন এর দূরদর্শিতা এবং মানুষের প্রতি ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে।বাকশীমুল ইউনিয়নের অসমাপ্ত উন্নয়নকাজগুলো শেষ করতে তাঁর মতো একজন যোগ্য ও নিষ্ঠাবান নেতার প্রয়োজন। নির্বাচনী প্রস্তুতির বিষয়ে গিয়াসউদ্দিন এর অনুসারী ও তার সমর্থিত নেতা-কর্মীরা জানান, তারা ইতিমধ্যে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে উঠান বৈঠক এবং জনসংযোগ শুরু করে দিয়েছেন।
এলাকাবাসীর প্রত্যাশা, আসন্ন নির্বাচনে দল-মত নির্বিশেষে বাকশীমুল ইউনিয়নের ভোটাররা উন্নয়ন ও অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখতে মোঃ গিয়াসউদ্দিন কে বিপুল ভোটে বিজয়ী করবেন। সব মিলিয়ে বাকশীমুল ইউনিয়নে নির্বাচনী মাঠ মোঃ গিয়াসউদ্দিন এর পক্ষে বেশ চাঙ্গা হয়ে উঠেছে তফসিল ঘোষণার আগেই।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:০৩ অপরাহ্ণ