রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

নেপথ্যে পারিবারিক কলহ

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় তোলপাড়

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:০১ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় তোলপাড়
ছবির ক্যাপশান, ইউনিসেফ বলছে, শিশু অধিকার সনদ অনুযায়ী প্রতিটি শিশুর বিকাশ এবং সুস্থতার নিশ্চয়তা দেয়া সকলের দায়িত্ব

নরসিংদীর মাধবদীতে তিন মাস বয়সী এক শিশুর পা মুচড়ে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, শিশুটি মায়ের পাশে শুয়ে থাকার সময় এক নারী তার বাম পা মুচড়ে দিচ্ছেন। শিশুটির মা জানান, পারিবারিক ঝগড়ার জেরে এমন নৃশংস আচরণ করা হয়েছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, ভুক্তভোগী শিশুটি জন্ম থেকেই অসুস্থ। শিশুটির চিকিৎসা খরচ ও সংসারের কাজের চাপ নিয়ে দুই জায়ের মধ্যে দ্বন্দ্বের জেরে অভিযুক্ত নারী এই কাণ্ড ঘটিয়েছেন। অভিযুক্ত ওই নারী বর্তমানে পলাতক থাকলেও তার স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ঘটনার প্রমাণ লোপাটের জন্য ভিডিওটি মোবাইল থেকে মুছে ফেলা হয়েছিল। পরে ফরেনসিক পরীক্ষার জন্য মোবাইলটি জব্দ করা হয়েছে। ২০১৩ সালের শিশু আইনের ৭০ ধারায় মামলা দায়ের করা হয়েছে, যেখানে শিশুকে আঘাত করার দায়ে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড বা অর্থদণ্ডের বিধান রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের অধ্যাপক ড. তৌহিদুল হক বলেন, বড়দের শত্রুতার জেরে শিশুদের ওপর প্রতিশোধ নেওয়ার মানসিকতা অত্যন্ত উদ্বেগজনক। পরিবার মামলা করতে না চাইলেও রাষ্ট্রকে অবশ্যই এমন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় তোলপাড়

প্রকাশের তারিখ : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:০১ অপরাহ্ণ

featured Image

নরসিংদীর মাধবদীতে তিন মাস বয়সী এক শিশুর পা মুচড়ে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, শিশুটি মায়ের পাশে শুয়ে থাকার সময় এক নারী তার বাম পা মুচড়ে দিচ্ছেন। শিশুটির মা জানান, পারিবারিক ঝগড়ার জেরে এমন নৃশংস আচরণ করা হয়েছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন জানান, ভুক্তভোগী শিশুটি জন্ম থেকেই অসুস্থ। শিশুটির চিকিৎসা খরচ ও সংসারের কাজের চাপ নিয়ে দুই জায়ের মধ্যে দ্বন্দ্বের জেরে অভিযুক্ত নারী এই কাণ্ড ঘটিয়েছেন। অভিযুক্ত ওই নারী বর্তমানে পলাতক থাকলেও তার স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ঘটনার প্রমাণ লোপাটের জন্য ভিডিওটি মোবাইল থেকে মুছে ফেলা হয়েছিল। পরে ফরেনসিক পরীক্ষার জন্য মোবাইলটি জব্দ করা হয়েছে। ২০১৩ সালের শিশু আইনের ৭০ ধারায় মামলা দায়ের করা হয়েছে, যেখানে শিশুকে আঘাত করার দায়ে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড বা অর্থদণ্ডের বিধান রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের অধ্যাপক ড. তৌহিদুল হক বলেন, বড়দের শত্রুতার জেরে শিশুদের ওপর প্রতিশোধ নেওয়ার মানসিকতা অত্যন্ত উদ্বেগজনক। পরিবার মামলা করতে না চাইলেও রাষ্ট্রকে অবশ্যই এমন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x