রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

নিউইয়র্কে বিশ্বকাপ ফাইনালের ডামাডোল: আর্জেন্টিনা-স্পেন মুখোমুখি

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

নিউইয়র্কে বিশ্বকাপ ফাইনালের ডামাডোল: আর্জেন্টিনা-স্পেন মুখোমুখি
সংগৃহীত

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও দুর্দান্ত ছন্দে থাকা স্পেনকে নিয়ে বিশ্বকাপ ফাইনালের মঞ্চ এখন পুরোপুরি প্রস্তুত। ২০১০ সালের পর দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য স্পেনের, আর আর্জেন্টিনা চাইছে টানা দ্বিতীয় শিরোপা। নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই মহারণে কোটি কোটি ফুটবলপ্রেমীর চোখ এখন সোনালি ট্রফির দিকে।

আগামী রোববার রাতে শিরোপা নির্ধারণী এই ম্যাচের জন্য দুই ফাইনালিস্ট দলই নিউইয়র্ক পৌঁছেছে। বুধবার (১৫ জুলাই) সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠে আর্জেন্টিনা। এরপর বৃহস্পতিবার দলীয় বাসে করে নিউ জার্সি স্টেডিয়াম এলাকায় পৌঁছান লিওনেল মেসিরা। আয়োজক কমিটি, স্বেচ্ছাসেবক ও নিরাপত্তাকর্মীরা তাদের স্বাগত জানান।

দলের অবস্থানস্থলের বাইরে ও বিমানবন্দরে জড়ো হয়েছিলেন একদল সমর্থক। আর্জেন্টিনার পতাকা হাতে, মেসির জার্সি গায়ে প্রিয় দলকে বরণ করে নেন তারা। নিরাপত্তার কড়াকড়ির মাঝেও ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

অন্যদিকে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করা স্পেনও নিউ জার্সিতে পৌঁছে গেছে আগেই। দলটি ইতোমধ্যে তাদের বেস ক্যাম্পে অনুশীলন শুরু করেছে। সেমিফাইনালের ধকল কাটাতে প্রথমে রিকভারি সেশন করার পর কৌশলগত অনুশীলন শুরু করেছে স্প্যানিশ দল।

কোচিং স্টাফরা আর্জেন্টিনার বিপক্ষে প্রেসিং, বলের দখল ধরে রাখা ও সেট-পিস নিয়ে বিশেষভাবে কাজ করছেন। তবে এদিন লামিন ইয়ামাল ও পেদ্রো পোরোকে বিশ্রামে রাখা হয়। ফাইনালের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি, কৌশল নির্ধারণ এবং খেলোয়াড়দের ফিটনেস নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন দুই দলের কোচ।

এই ফাইনাল ঘিরে বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন লিওনেল মেসি। টানা দ্বিতীয় শিরোপা জয়ের পাশাপাশি নিজের শেষ বিশ্বকাপে আরেকটি সোনালি অধ্যায় যোগ করার সুযোগ তার সামনে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

নিউইয়র্কে বিশ্বকাপ ফাইনালের ডামাডোল: আর্জেন্টিনা-স্পেন মুখোমুখি

প্রকাশের তারিখ : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ

featured Image

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও দুর্দান্ত ছন্দে থাকা স্পেনকে নিয়ে বিশ্বকাপ ফাইনালের মঞ্চ এখন পুরোপুরি প্রস্তুত। ২০১০ সালের পর দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য স্পেনের, আর আর্জেন্টিনা চাইছে টানা দ্বিতীয় শিরোপা। নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই মহারণে কোটি কোটি ফুটবলপ্রেমীর চোখ এখন সোনালি ট্রফির দিকে।

আগামী রোববার রাতে শিরোপা নির্ধারণী এই ম্যাচের জন্য দুই ফাইনালিস্ট দলই নিউইয়র্ক পৌঁছেছে। বুধবার (১৫ জুলাই) সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠে আর্জেন্টিনা। এরপর বৃহস্পতিবার দলীয় বাসে করে নিউ জার্সি স্টেডিয়াম এলাকায় পৌঁছান লিওনেল মেসিরা। আয়োজক কমিটি, স্বেচ্ছাসেবক ও নিরাপত্তাকর্মীরা তাদের স্বাগত জানান।

দলের অবস্থানস্থলের বাইরে ও বিমানবন্দরে জড়ো হয়েছিলেন একদল সমর্থক। আর্জেন্টিনার পতাকা হাতে, মেসির জার্সি গায়ে প্রিয় দলকে বরণ করে নেন তারা। নিরাপত্তার কড়াকড়ির মাঝেও ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

অন্যদিকে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করা স্পেনও নিউ জার্সিতে পৌঁছে গেছে আগেই। দলটি ইতোমধ্যে তাদের বেস ক্যাম্পে অনুশীলন শুরু করেছে। সেমিফাইনালের ধকল কাটাতে প্রথমে রিকভারি সেশন করার পর কৌশলগত অনুশীলন শুরু করেছে স্প্যানিশ দল।

কোচিং স্টাফরা আর্জেন্টিনার বিপক্ষে প্রেসিং, বলের দখল ধরে রাখা ও সেট-পিস নিয়ে বিশেষভাবে কাজ করছেন। তবে এদিন লামিন ইয়ামাল ও পেদ্রো পোরোকে বিশ্রামে রাখা হয়। ফাইনালের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি, কৌশল নির্ধারণ এবং খেলোয়াড়দের ফিটনেস নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন দুই দলের কোচ।

এই ফাইনাল ঘিরে বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন লিওনেল মেসি। টানা দ্বিতীয় শিরোপা জয়ের পাশাপাশি নিজের শেষ বিশ্বকাপে আরেকটি সোনালি অধ্যায় যোগ করার সুযোগ তার সামনে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x