রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

যুক্তরাষ্ট্র-ইরানকে সংঘাত থামিয়ে আলোচনার টেবিলে বসার আহ্বান চীন-পাকিস্তানের

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

যুক্তরাষ্ট্র-ইরানকে সংঘাত থামিয়ে আলোচনার টেবিলে বসার আহ্বান চীন-পাকিস্তানের
চীন ও পাকিস্তানের পতাকা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানকে অবিলম্বে সংঘাত বন্ধ করে আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছে চীন ও পাকিস্তান। শুক্রবার (১৭ জুলাই) সাংহাইয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। আল আরাবিয়ার খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইরানের সমুদ্রবন্দরগুলোর ওপর পুনরায় অবরোধ আরোপ করার পর এই উত্তেজনা আরও বাড়ে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বর্তমান পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা সংশ্লিষ্ট সব পক্ষকে দ্রুত শত্রুতা বন্ধ করে সংলাপের পথে ফিরে আসার আহ্বান জানান। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে গত কয়েক মাস ধরেই চীন ও পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে।

জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি প্রাথমিক সমঝোতা হলেও, মাত্র এক মাসের মাথায় হরমুজ প্রণালিকে কেন্দ্র করে আবারও সংঘর্ষ শুরু হয়। এই সমঝোতা কঠিন প্রচেষ্টার ফল উল্লেখ করে ওয়াং ই বলেন, "শান্তি এখন আমাদের সামনে। শেষ মুহূর্তে এসে তা নষ্ট করা উচিত নয় এবং অর্জিত অগ্রগতিও হারানো যাবে না।"

এদিকে শুক্রবারও যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়েছে। তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র বিমানবন্দর, রেলস্টেশন ও দুটি সেতুসহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এর জবাবে ইরান জানায়, তারা কুয়েতে যুক্তরাষ্ট্রের মিত্রদের সামরিক স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।

জুনের সমঝোতার পর হরমুজ প্রণালি সাময়িকভাবে খুলে দেওয়া হলেও, গত সপ্তাহে ইরান ঘোষণা দেয় যে যুক্তরাষ্ট্র হামলা বন্ধ না করা পর্যন্ত প্রণালিটি আবারও বন্ধ থাকবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরানকে সংঘাত থামিয়ে আলোচনার টেবিলে বসার আহ্বান চীন-পাকিস্তানের

প্রকাশের তারিখ : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ণ

featured Image

যুক্তরাষ্ট্র ও ইরানকে অবিলম্বে সংঘাত বন্ধ করে আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছে চীন ও পাকিস্তান। শুক্রবার (১৭ জুলাই) সাংহাইয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। আল আরাবিয়ার খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইরানের সমুদ্রবন্দরগুলোর ওপর পুনরায় অবরোধ আরোপ করার পর এই উত্তেজনা আরও বাড়ে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বর্তমান পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা সংশ্লিষ্ট সব পক্ষকে দ্রুত শত্রুতা বন্ধ করে সংলাপের পথে ফিরে আসার আহ্বান জানান। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে গত কয়েক মাস ধরেই চীন ও পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে।

জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি প্রাথমিক সমঝোতা হলেও, মাত্র এক মাসের মাথায় হরমুজ প্রণালিকে কেন্দ্র করে আবারও সংঘর্ষ শুরু হয়। এই সমঝোতা কঠিন প্রচেষ্টার ফল উল্লেখ করে ওয়াং ই বলেন, "শান্তি এখন আমাদের সামনে। শেষ মুহূর্তে এসে তা নষ্ট করা উচিত নয় এবং অর্জিত অগ্রগতিও হারানো যাবে না।"

এদিকে শুক্রবারও যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়েছে। তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র বিমানবন্দর, রেলস্টেশন ও দুটি সেতুসহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এর জবাবে ইরান জানায়, তারা কুয়েতে যুক্তরাষ্ট্রের মিত্রদের সামরিক স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।

জুনের সমঝোতার পর হরমুজ প্রণালি সাময়িকভাবে খুলে দেওয়া হলেও, গত সপ্তাহে ইরান ঘোষণা দেয় যে যুক্তরাষ্ট্র হামলা বন্ধ না করা পর্যন্ত প্রণালিটি আবারও বন্ধ থাকবে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x