শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি এবং দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকা অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়। ডিবি পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করে ইতিমধ্যে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তার হাতে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর থেকেই পলাতক ছিলেন মেজর (অব.) মোজাফফর হোসেন। দীর্ঘ সাড়ে চার দশক তিনি গ্রেপ্তার এড়াতে বিভিন্ন উপায়ে আত্মগোপনে ছিলেন। সূত্রমতে, তিনি দীর্ঘ সময় ছদ্মনাম ব্যবহার করে প্রতিবেশী দেশ ভারতসহ বিভিন্ন স্থানে যাতায়াত ও আত্মগোপন করেছিলেন।
অবশেষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ দীর্ঘ অনুসন্ধান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। যেহেতু এটি সামরিক বাহিনী সংশ্লিষ্ট বিষয় এবং তাঁর বিরুদ্ধে পূর্ববর্তী আইনি প্রক্রিয়া কার্যকর করার বিষয় রয়েছে, তাই আইনি আনুষ্ঠানিকতা শেষে পরবর্তী পদক্ষেপ ও কোর্ট মার্শালের জন্য তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
তার এই গ্রেপ্তারের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত ও চাঞ্চল্যকর রাজনৈতিক হত্যাকাণ্ডের দীর্ঘদিনের অমীমাংসিত অধ্যায়ে একটি বড় অগ্রগতি এলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৩১ অপরাহ্ণ