রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

সিলেটে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শুরু হলো শ্রীশ্রী জগন্নাথদেবের পবিত্র রথযাত্রা

স্বপন মালাকার শিবা
স্বপন মালাকার শিবা সিলেট জেলা প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:২৭ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

সিলেটে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শুরু হলো শ্রীশ্রী জগন্নাথদেবের পবিত্র রথযাত্রা
সিলেটে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শুরু হলো শ্রীশ্রী জগন্নাথদেবের পবিত্র রথযাত্রা

স্টাফ রিপোর্টার স্বপন মালাকার শিবা :সিলেট । 

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের পবিত্র রথযাত্রা আজ সিলেটে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে। নগরীর ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া, কালীঘাট থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে রথযাত্রার সূচনা হয়। একই সঙ্গে ইসকন সিলেট মন্দির থেকেও ভক্তদের অংশগ্রহণে পৃথক রথযাত্রা বের করা হয়। এছাড়া সিলেট নগরী ও জেলার বিভিন্ন সনাতনী মন্দির, আখড়া ও ধর্মীয় প্রতিষ্ঠানের উদ্যোগে ভক্তিমূলক কীর্তন, পূজা-অর্চনা, আরতি এবং রথ টানার মধ্য দিয়ে দিনটি উদযাপিত হচ্ছে।রথযাত্রাকে কেন্দ্র করে সকাল থেকেই বিভিন্ন মন্দির প্রাঙ্গণে ভক্তদের ঢল নামে। নারী, পুরুষ, শিশু ও বিভিন্ন বয়সের ধর্মপ্রাণ মানুষ হরিনাম সংকীর্তন, জয়ধ্বনি এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন। রথযাত্রা উপলক্ষে প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয়েছে। শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দিতে সিলেটের বিভিন্ন রথযাত্রায় হাজারো ভক্তের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক আনন্দঘন ও ভক্তিময় পরিবেশের সৃষ্টি হয়েছে। রথযাত্রাকে ঘিরে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ স্থান ও রথযাত্রার নির্ধারিত রুটে পুলিশ, আনসারসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সার্বক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে ভক্তরা নির্বিঘ্নে ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করতে পারেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

সিলেটে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শুরু হলো শ্রীশ্রী জগন্নাথদেবের পবিত্র রথযাত্রা

প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:২৭ অপরাহ্ণ

featured Image

স্টাফ রিপোর্টার স্বপন মালাকার শিবা :সিলেট । 

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের পবিত্র রথযাত্রা আজ সিলেটে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে। নগরীর ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া, কালীঘাট থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে রথযাত্রার সূচনা হয়। একই সঙ্গে ইসকন সিলেট মন্দির থেকেও ভক্তদের অংশগ্রহণে পৃথক রথযাত্রা বের করা হয়। এছাড়া সিলেট নগরী ও জেলার বিভিন্ন সনাতনী মন্দির, আখড়া ও ধর্মীয় প্রতিষ্ঠানের উদ্যোগে ভক্তিমূলক কীর্তন, পূজা-অর্চনা, আরতি এবং রথ টানার মধ্য দিয়ে দিনটি উদযাপিত হচ্ছে।রথযাত্রাকে কেন্দ্র করে সকাল থেকেই বিভিন্ন মন্দির প্রাঙ্গণে ভক্তদের ঢল নামে। নারী, পুরুষ, শিশু ও বিভিন্ন বয়সের ধর্মপ্রাণ মানুষ হরিনাম সংকীর্তন, জয়ধ্বনি এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন। রথযাত্রা উপলক্ষে প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয়েছে। শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দিতে সিলেটের বিভিন্ন রথযাত্রায় হাজারো ভক্তের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক আনন্দঘন ও ভক্তিময় পরিবেশের সৃষ্টি হয়েছে। রথযাত্রাকে ঘিরে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ স্থান ও রথযাত্রার নির্ধারিত রুটে পুলিশ, আনসারসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সার্বক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে ভক্তরা নির্বিঘ্নে ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করতে পারেন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x