রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

লায়ন শপারস ওয়ার্ল্ড ব্যবসায়ী সমিতির নতুন সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক এনায়েত করিম চৌধুরী

মোহাম্মদ হারুন অর রশিদ
মোহাম্মদ হারুন অর রশিদ সহ-সম্পাদক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

লায়ন শপারস ওয়ার্ল্ড ব্যবসায়ী সমিতির নতুন সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক এনায়েত করিম চৌধুরী

ঢাকা লায়ন শপারস ওয়ার্ল্ড দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির শীর্ষ নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন এসেছে। সমিতির সাবেক সভাপতি হাজী হারুনুর রশিদ স্বেচ্ছায় পদত্যাগ করায় পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে মোঃ রফিকুল ইসলাম রফিক-কে নতুন সভাপতি এবং এনায়েত করিম চৌধুরী-কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

এবং শারীরিকভাবে অসুস্থতার কারণে হাজী হারুনুর রশিদ সমিতির বিভিন্ন কার্যক্রমে কমিটির বিভিন্ন কার্যক্রমে সময় দিতে  পাচ্ছেন না তাই তিনি গত কার্যনির্বাহী সভায় সভাপতির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন। তাঁর এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে, 

​উপস্থিত সকল দোকান মালিক ও ব্যবসায়ীদের বিপুল সমর্থনে Md Rafiqul Islam Rafiq (রফিকুল ইসলাম রফিক) ভাইকে নতুন সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। একই সাথে অত্যন্ত দক্ষ ও জনপ্রিয় ব্যক্তিত্ব এনায়েত করিম চৌধুরী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

​সাধারণ সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ব্যতীত কমিটির অন্যান্য পদে থাকা ব্যক্তিবর্গ আগের মতোই নিজ নিজ দায়িত্বে বহাল থাকবেন। খুব শীঘ্রই ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

​নতুন সভাপতি মো: রফিকুল ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক এনায়েত করিম চৌধুরী দায়িত্ব গ্রহণের পর সমিতির সাধারণ ব্যবসায়ী ও সদস্যরা তাঁদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। নবনির্বাচিত এই নেতৃত্ব লায়ন শপারস ওয়ার্ল্ডের সার্বিক শৃঙ্খলা, নিরাপত্তা ও ব্যবসায়িক পরিবেশ আরও উন্নত করতে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।

​নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির সকলের জন্য রইল আন্তরিক শুভকামনা!

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

লায়ন শপারস ওয়ার্ল্ড ব্যবসায়ী সমিতির নতুন সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক এনায়েত করিম চৌধুরী

প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ণ

featured Image

ঢাকা লায়ন শপারস ওয়ার্ল্ড দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির শীর্ষ নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন এসেছে। সমিতির সাবেক সভাপতি হাজী হারুনুর রশিদ স্বেচ্ছায় পদত্যাগ করায় পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে মোঃ রফিকুল ইসলাম রফিক-কে নতুন সভাপতি এবং এনায়েত করিম চৌধুরী-কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

এবং শারীরিকভাবে অসুস্থতার কারণে হাজী হারুনুর রশিদ সমিতির বিভিন্ন কার্যক্রমে কমিটির বিভিন্ন কার্যক্রমে সময় দিতে  পাচ্ছেন না তাই তিনি গত কার্যনির্বাহী সভায় সভাপতির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন। তাঁর এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে, 

​উপস্থিত সকল দোকান মালিক ও ব্যবসায়ীদের বিপুল সমর্থনে Md Rafiqul Islam Rafiq (রফিকুল ইসলাম রফিক) ভাইকে নতুন সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। একই সাথে অত্যন্ত দক্ষ ও জনপ্রিয় ব্যক্তিত্ব এনায়েত করিম চৌধুরী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

​সাধারণ সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ব্যতীত কমিটির অন্যান্য পদে থাকা ব্যক্তিবর্গ আগের মতোই নিজ নিজ দায়িত্বে বহাল থাকবেন। খুব শীঘ্রই ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

​নতুন সভাপতি মো: রফিকুল ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক এনায়েত করিম চৌধুরী দায়িত্ব গ্রহণের পর সমিতির সাধারণ ব্যবসায়ী ও সদস্যরা তাঁদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। নবনির্বাচিত এই নেতৃত্ব লায়ন শপারস ওয়ার্ল্ডের সার্বিক শৃঙ্খলা, নিরাপত্তা ও ব্যবসায়িক পরিবেশ আরও উন্নত করতে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।

​নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির সকলের জন্য রইল আন্তরিক শুভকামনা!

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x