জুলাই গণ-অভ্যুত্থানে শাহাদাতবরণকারী শহীদ কবির হোসেনের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী ও জুলাই শহীদ দিবস উপলক্ষে দক্ষিণ গফরগাঁও উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া মাহফিল, কবর জিয়ারত এবং শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য ডাঃ শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাহফুজুর রহমান পাঠান।
এ সময় আরও উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসমাঈল হোসেন সোহেল, দক্ষিণ গফরগাঁও উপজেলা জামায়াতের আমীর মাওলানা এমদাদুল হক, স্বদেশে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দোহা মাসুম, দক্ষিণ গফরগাঁও উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম এবং উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে শহীদ কবির হোসেনের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি তাঁর আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে দেশ, জাতি ও ইসলামী আন্দোলনের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। পরে নেতৃবৃন্দ শহীদের কবর জিয়ারত করেন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও খোঁজখবর নেন।
এসময় স্বদেশে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দোহা মাসুম শহীদ কবির হোসেনের পিতা-মাতার জন্য হাসপাতালের পক্ষ থেকে আজীবন সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের ঘোষণা দেন। অনুষ্ঠানে বক্তারা শহীদ কবির হোসেনের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর আদর্শ ও ত্যাগ থেকে দেশপ্রেম, ন্যায়বিচার ও মানবকল্যাণে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ণ