রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

হালুয়াঘাটে মানসিক ভারসাম্যহীন ছেলের দায়ের কোপে বাবা নিহত

শফিকুল ইসলাম (দুখু)
শফিকুল ইসলাম (দুখু) নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:০৬ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

হালুয়াঘাটে মানসিক ভারসাম্যহীন ছেলের দায়ের কোপে বাবা নিহত
হালুয়াঘাটে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে বাবা খুন।

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মানসিক ভারসাম্যহীন ছেলের দায়ের কোপে তার বাবা মজিবুর রহমানের (৫৫) নিহত হয়েছেন। বুধবার ১৫ জুলাই সকালে উপজেলার ৪নং সদর ইউনিয়নের খন্দকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মজিবুর রহমান খন্দকপাড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। এ ঘটনায় নিহতের ছেলে ফারুক আহমেদ (৩০)কে আটক করেছে হালুয়াঘাট থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ফারুক আহমেদ মানসিক ভারসাম্যহীন। বুধবার সকালে নিজ বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় বাবা মজিবুর রহমানের ওপর হঠাৎ ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপ দেন মানসিক ভারসাম্যহীন ফারুক আহমেদ। এতে মজিবুর রহমান গুরুতর আহত হন।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, অভিযুক্ত ফারুক আহমেদকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

হালুয়াঘাটে মানসিক ভারসাম্যহীন ছেলের দায়ের কোপে বাবা নিহত

প্রকাশের তারিখ : বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:০৬ অপরাহ্ণ

featured Image

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মানসিক ভারসাম্যহীন ছেলের দায়ের কোপে তার বাবা মজিবুর রহমানের (৫৫) নিহত হয়েছেন। বুধবার ১৫ জুলাই সকালে উপজেলার ৪নং সদর ইউনিয়নের খন্দকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মজিবুর রহমান খন্দকপাড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। এ ঘটনায় নিহতের ছেলে ফারুক আহমেদ (৩০)কে আটক করেছে হালুয়াঘাট থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ফারুক আহমেদ মানসিক ভারসাম্যহীন। বুধবার সকালে নিজ বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় বাবা মজিবুর রহমানের ওপর হঠাৎ ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপ দেন মানসিক ভারসাম্যহীন ফারুক আহমেদ। এতে মজিবুর রহমান গুরুতর আহত হন।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, অভিযুক্ত ফারুক আহমেদকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x