রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

কুমিল্লা মহানগর বিএনপির সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় খলিলুর রহমান বিপ্লব

কুমিল্লা মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন খলিলুর রহমান বিপ্লব। দীর্ঘদিন ধরে দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থেকে তিনি মহানগর বিএনপিকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, তৃণমূল পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম তদারকি এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে তার সক্রিয় অংশগ্রহণ নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে। দলীয় সূত্রে জানা যায়, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা, নতুন নেতৃত্ব গড়ে তোলা এবং দলীয় কার্যক্রমকে জনমুখী করতে তিনি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন।

বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক কর্মসূচিতে খলিলুর রহমান বিপ্লবের উপস্থিতি এবং দায়িত্বশীল ভূমিকা মহানগর বিএনপির কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হচ্ছে বলে মনে করছেন দলের নেতাকর্মীরা। তাদের ভাষ্য, দলীয় ঐক্য সুদৃঢ় করা এবং সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধিতে তিনি নিবেদিতভাবে দায়িত্ব পালন করে চলেছেন।

এ বিষয়ে খলিলুর রহমান বিপ্লব বলেন, “দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন এবং গণমানুষের প্রত্যাশা পূরণে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। দলীয় আদর্শ ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাব।”

তিনি মহানগর বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীর প্রতি পারস্পরিক সম্প্রীতি, শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান। একই সঙ্গে জনগণের আস্থা অর্জন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির প্রতিটি কর্মসূচি সফল করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

কুমিল্লা মহানগর বিএনপির সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় খলিলুর রহমান বিপ্লব

প্রকাশের তারিখ : বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:২৮ অপরাহ্ণ

featured Image

কুমিল্লা মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন খলিলুর রহমান বিপ্লব। দীর্ঘদিন ধরে দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থেকে তিনি মহানগর বিএনপিকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, তৃণমূল পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম তদারকি এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে তার সক্রিয় অংশগ্রহণ নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে। দলীয় সূত্রে জানা যায়, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা, নতুন নেতৃত্ব গড়ে তোলা এবং দলীয় কার্যক্রমকে জনমুখী করতে তিনি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন।

বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক কর্মসূচিতে খলিলুর রহমান বিপ্লবের উপস্থিতি এবং দায়িত্বশীল ভূমিকা মহানগর বিএনপির কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হচ্ছে বলে মনে করছেন দলের নেতাকর্মীরা। তাদের ভাষ্য, দলীয় ঐক্য সুদৃঢ় করা এবং সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধিতে তিনি নিবেদিতভাবে দায়িত্ব পালন করে চলেছেন।

এ বিষয়ে খলিলুর রহমান বিপ্লব বলেন, “দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন এবং গণমানুষের প্রত্যাশা পূরণে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। দলীয় আদর্শ ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাব।”

তিনি মহানগর বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীর প্রতি পারস্পরিক সম্প্রীতি, শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান। একই সঙ্গে জনগণের আস্থা অর্জন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির প্রতিটি কর্মসূচি সফল করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x