গ্রেফতারকৃত চালকের নাম মো. খোকন (৩৫)।
ডিএমপির ট্রাফিক বিভাগের সবুজবাগ ট্রাফিক জোন সূত্রে জানা যায়, বুধবার (১৫ জুলাই) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে মালিবাগ ক্রসিং এলাকায় নিয়মিত ট্রাফিক দায়িত্ব পালনকালে এক পুলিশ সার্জেন্ট দেখতে পান, একটি সিএনজি অটোরিকশা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। সার্জেন্ট বারবার চালককে গাড়ি সরিয়ে নিতে নির্দেশ দিলেও তিনি তা উপেক্ষা করেন।
পরে ট্রাফিক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হলে চালক উত্তেজিত হয়ে দায়িত্ব পালনরত সার্জেন্টের সঙ্গে অশালীন আচরণ করেন। অভিযোগ রয়েছে, তিনি রাস্তা বন্ধ করে দেওয়ার হুমকি দেন এবং পুলিশ সম্পর্কে বিরূপ মন্তব্য করেন, যা সরকারি দায়িত্ব পালনে বাধা হিসেবে বিবেচিত হয়।
ঘটনার পর ট্রাফিক পুলিশ অভিযুক্ত চালককে আটক করে। পরে তাকে এবং জব্দকৃত সিএনজি অটোরিকশাটি রমনা থানায় হস্তান্তর করা হয়।
ডিএমপি জানিয়েছে, গ্রেফতারকৃত মো. খোকনের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ণ