রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

গ্লোবাল কনজ্যুমার অ্যান্ড হিউম্যান রাইটস ফোরামের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসছেন সড়ক নিরাপত্তার আজাদ হোসেন

মোঃ মনিরুজ্জামান
মোঃ মনিরুজ্জামান বার্তা কক্ষ প্রধান
প্রকাশ : বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

গ্লোবাল কনজ্যুমার অ্যান্ড হিউম্যান রাইটস ফোরামের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসছেন সড়ক নিরাপত্তার আজাদ হোসেন
বাংলাদেশে সড়ক নিরাপত্তা আন্দোলনের অন্যতম পরিচিত সংগঠক এবং নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ভাইস চেয়ারম্যান এস এম আজাদ হোসেন গ্লোবাল কনজ্যুমার অ্যান্ড হিউম্যান রাইটস ফোরাম (Global Consumer & Human Rights Forum)-এর লাইফ মেম্বার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে তাকে সংগঠনটির একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে আনার বিষয়েও ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন ফোরামের নেতৃবৃন্দ। 

সম্প্রতি আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম আজাদ হোসেন। অনুষ্ঠানে তাকে সম্মাননা জানিয়ে গ্লোবাল কনজ্যুমার অ্যান্ড হিউম্যান রাইটস ফোরামের নেতারা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ, মানবাধিকার প্রতিষ্ঠা এবং জনসচেতনতা বৃদ্ধিতে অভিজ্ঞ ও নিবেদিত ব্যক্তিদের সম্পৃক্ত করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই তাকে লাইফ মেম্বার করা হয়েছে। 

তারা আরও বলেন, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, জনসম্পৃক্ততা এবং সামাজিক আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে এস এম আজাদ হোসেন দেশের বিভিন্ন মহলে একজন সুপরিচিত ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। তার সম্পৃক্ততা ফোরামের কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও জনমুখী করে তুলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। 

এস এম আজাদ হোসেন দীর্ঘদিন ধরে সড়ক নিরাপত্তা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর সাবেক মহাসচিব এবং বর্তমান ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দেশের বিভিন্ন জেলায় সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং নিরাপদ সড়কের দাবিতে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার নেতৃত্বে পরিচালিত নানা কর্মসূচি দেশের সড়ক নিরাপত্তা আন্দোলনে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে সংশ্লিষ্টদের অভিমত। 

অনুষ্ঠানে এস এম আজাদ হোসেনকে সম্মাননা প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মোহাম্মদ মনির হোসেন কাজীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা। একই সঙ্গে সংগঠনের আমন্ত্রণ গ্রহণ করে মত বিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ করায় এস এম আজাদ হোসেনের প্রতিও আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান তারা। 

ফোরামের নেতারা বলেন, ভোক্তা অধিকার, মানবাধিকার এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দক্ষ, সৎ ও অভিজ্ঞ ব্যক্তিদের সম্পৃক্ত করে একটি শক্তিশালী সামাজিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে কাজ করছে গ্লোবাল কনজ্যুমার অ্যান্ড হিউম্যান রাইটস ফোরাম। সেই লক্ষ্য বাস্তবায়নে এস এম আজাদ হোসেনের অভিজ্ঞতা ও নেতৃত্ব সংগঠনটির ভবিষ্যৎ কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

গ্লোবাল কনজ্যুমার অ্যান্ড হিউম্যান রাইটস ফোরামের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসছেন সড়ক নিরাপত্তার আজাদ হোসেন

প্রকাশের তারিখ : বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:২১ অপরাহ্ণ

featured Image

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x