রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

নিরাপত্তা জোরদারের নির্দেশনা

সিলেটে রথযাত্রা উপলক্ষে ইসকন মন্দির পরিদর্শনে পুলিশ কমিশনার

স্বপন মালাকার শিবা
স্বপন মালাকার শিবা সিলেট জেলা প্রতিনিধি
প্রকাশ : বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

সিলেটে রথযাত্রা উপলক্ষে ইসকন মন্দির পরিদর্শনে পুলিশ কমিশনার
সিলেটে রথযাত্রা উপলক্ষে ইসকন মন্দির পরিদর্শনে পুলিশ কমিশনার, নিরাপত্তা জোরদারের নির্দেশনা

১৬ই জুলাই, বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য শ্রীশ্রী জগন্নাথদেবের পবিত্র রথযাত্রা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে বুধবার (১৫ জুলাই ২০২৬) বিকেল ৩টায় সিলেটের ইসকন মন্দির পরিদর্শন করেন পুলিশ কমিশনার এবং ট্রাফিক বিভাগের (ডিসি)। 

পরিদর্শনকালে তারা মন্দির কর্তৃপক্ষ, মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় রথযাত্রা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। 

বৈঠকে রথযাত্রার শোভাযাত্রার নির্ধারিত রুট, যান চলাচল নিয়ন্ত্রণ, জনসমাগম ব্যবস্থাপনা, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি ভক্তদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন প্রস্তুতি ও সমন্বয়মূলক কার্যক্রম পর্যালোচনা করা হয়।

পুলিশ কমিশনার জানান, রথযাত্রাকে কেন্দ্র করে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা, যাতে ভক্তরা নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিতে পারেন।

এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ইসকন মন্দির পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, মন্দিরের কর্মকর্তারা এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মন্দির কর্তৃপক্ষ পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে রথযাত্রা সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

সিলেটে রথযাত্রা উপলক্ষে ইসকন মন্দির পরিদর্শনে পুলিশ কমিশনার

প্রকাশের তারিখ : বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:১৯ অপরাহ্ণ

featured Image

১৬ই জুলাই, বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য শ্রীশ্রী জগন্নাথদেবের পবিত্র রথযাত্রা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে বুধবার (১৫ জুলাই ২০২৬) বিকেল ৩টায় সিলেটের ইসকন মন্দির পরিদর্শন করেন পুলিশ কমিশনার এবং ট্রাফিক বিভাগের (ডিসি)। 

পরিদর্শনকালে তারা মন্দির কর্তৃপক্ষ, মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় রথযাত্রা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। 

বৈঠকে রথযাত্রার শোভাযাত্রার নির্ধারিত রুট, যান চলাচল নিয়ন্ত্রণ, জনসমাগম ব্যবস্থাপনা, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি ভক্তদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন প্রস্তুতি ও সমন্বয়মূলক কার্যক্রম পর্যালোচনা করা হয়।

পুলিশ কমিশনার জানান, রথযাত্রাকে কেন্দ্র করে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা, যাতে ভক্তরা নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিতে পারেন।

এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ইসকন মন্দির পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, মন্দিরের কর্মকর্তারা এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মন্দির কর্তৃপক্ষ পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে রথযাত্রা সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x