রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

তানজিম সাকিবের অর্থবহ বার্তা: 'ভালো কথা বলুন অথবা নীরব থাকুন'

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

তানজিম সাকিবের অর্থবহ বার্তা: 'ভালো কথা বলুন অথবা নীরব থাকুন'
তানজিম হাসান সাকিব |সংগৃহীত

ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তানজিম হাসান সাকিব সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন। বুধবার (১৫ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, "যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে, সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে।"

জাতীয় দলের এই পেসার তার ইনজুরি নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর খবরের প্রেক্ষাপটে এর আগেও মুখ খুলেছিলেন। সেই ধারাবাহিকতায় এবার তার সংক্ষিপ্ত কিন্তু অর্থবহ এই বার্তা আবারো আলোচনার জন্ম দিয়েছে।

তানজিম সাকিব জানান, বেশ কিছুদিন আগে তার কোমরের হাড়ে ফ্র্যাকচার ধরা পড়ে। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিক্যাল টিম নিউজিল্যান্ডের একজন সার্জন ও দেশটির জাতীয় ক্রিকেট দলের ফিজিওর সাথে পরামর্শ করে ‘ন্যাচারাল হিলিং’ পদ্ধতি অনুসরণের সিদ্ধান্ত নেয়।

তার ভাষ্য অনুযায়ী, এ ধরনের চোট সাধারণত ৬ থেকে ৭ সপ্তাহে প্রাথমিকভাবে সেরে ওঠে। এরপর এমআরআইয়ের মাধ্যমে হাড় পুরোপুরি জোড়া লেগেছে কি না, তা নিশ্চিত করা হবে। বর্তমানে তিনি সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন।

হাড় জোড়া লাগার পর ধাপে ধাপে পুনর্বাসন কার্যক্রম শুরু হবে এবং এরপরই তিনি বোলিং অনুশীলনে ফিরবেন। দীর্ঘ এই প্রক্রিয়ার কারণে তানজিমের মাঠে ফিরতে প্রায় ছয় মাস সময় লাগতে পারে বলে জানা গেছে। ইনজুরির বিষয়ে সঠিক তথ্য জানিয়ে তিনি ভক্ত-সমর্থকদের কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়াও চেয়েছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

তানজিম সাকিবের অর্থবহ বার্তা: 'ভালো কথা বলুন অথবা নীরব থাকুন'

প্রকাশের তারিখ : বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ণ

featured Image

ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তানজিম হাসান সাকিব সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন। বুধবার (১৫ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, "যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে, সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে।"

জাতীয় দলের এই পেসার তার ইনজুরি নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর খবরের প্রেক্ষাপটে এর আগেও মুখ খুলেছিলেন। সেই ধারাবাহিকতায় এবার তার সংক্ষিপ্ত কিন্তু অর্থবহ এই বার্তা আবারো আলোচনার জন্ম দিয়েছে।

তানজিম সাকিব জানান, বেশ কিছুদিন আগে তার কোমরের হাড়ে ফ্র্যাকচার ধরা পড়ে। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিক্যাল টিম নিউজিল্যান্ডের একজন সার্জন ও দেশটির জাতীয় ক্রিকেট দলের ফিজিওর সাথে পরামর্শ করে ‘ন্যাচারাল হিলিং’ পদ্ধতি অনুসরণের সিদ্ধান্ত নেয়।

তার ভাষ্য অনুযায়ী, এ ধরনের চোট সাধারণত ৬ থেকে ৭ সপ্তাহে প্রাথমিকভাবে সেরে ওঠে। এরপর এমআরআইয়ের মাধ্যমে হাড় পুরোপুরি জোড়া লেগেছে কি না, তা নিশ্চিত করা হবে। বর্তমানে তিনি সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন।

হাড় জোড়া লাগার পর ধাপে ধাপে পুনর্বাসন কার্যক্রম শুরু হবে এবং এরপরই তিনি বোলিং অনুশীলনে ফিরবেন। দীর্ঘ এই প্রক্রিয়ার কারণে তানজিমের মাঠে ফিরতে প্রায় ছয় মাস সময় লাগতে পারে বলে জানা গেছে। ইনজুরির বিষয়ে সঠিক তথ্য জানিয়ে তিনি ভক্ত-সমর্থকদের কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়াও চেয়েছিলেন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x