পিরোজপুরের নেছারাবাদে বিশেষ মহড়া পরিচালনা করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) প্রণয় রায় এবং অফিসার ইনচার্জ মেহেদী হাসান নেতৃত্বে এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় নেছারাবাদ থানার পুলিশ সদস্যরা অংশ নেন। উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমপূর্ণ এলাকায় পুলিশের উপস্থিতি জোরদার করা হয়। এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত রাখার বিষয়ে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন সহকারী পুলিশ সুপার প্রণয় রায়।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদক নির্মূলে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে নেছারাবাদ সার্কেলে নিয়মিত অভিযান, টহল ও বিশেষ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী, চোরাকারবারি ও অপরাধীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
সহকারী পুলিশ সুপার প্রণয় রায় বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। মাদকমুক্ত নেছারাবাদ গড়তে নিয়মিত অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এ বিষয়ে সকলের সহযোগিতা প্রয়োজন।
স্থানীয় বাসিন্দারা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এ ধরনের মহড়া ও অভিযান পরিচালিত হলে সাধারণ মানুষ ও তাদের পরিবার নিশ্চিন্ত হতে পারে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ণ