রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

ওয়ালটনের কম্পিউটার ও ই-বাইকে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

ওয়ালটনের কম্পিউটার ও ই-বাইকে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক
ছবি- সংগৃহীত

দেশের সুপারব্র্যান্ড ওয়ালটন ল্যাপটপ, ডেক্সটপ, অল-ইন-ওয়ান পিসি, মনিটর ও স্পিকারসহ বিভিন্ন কম্পিউটার পণ্য ক্রয়ে ক্রেতাদের জন্য এনেছে এক মেগা অফার। এই অফারের আওতায় সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার জেতার সুযোগ থাকছে। পাশাপাশি তাকিওন ই-বাইক এবং কম্পিউটার সামগ্রী কিনলে নিশ্চিত ক্যাশব্যাকও পাওয়া যাবে।

‘ওয়ালটন কম্পিউটার মেগা ডিল অফার’ এবং ‘তাকিওন ই-বাইক মেগা ডিল অফার’ ক্যাম্পেইনের মাধ্যমে এই সুবিধা মিলবে। কম্পিউটার সামগ্রী কিনলে ১ হাজার ৫০০ টাকা থেকে ৮ হাজার টাকা এবং তাকিওন ই-বাইক ক্রয়ে ৮ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক পাবেন গ্রাহকরা। দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, অনলাইন সেলস প্লাটফর্ম ই-প্লাজা বা ওয়েবসাইট থেকে পণ্য কিনে এই অফার উপভোগ করা যাবে। ৯ জুলাই থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

ওয়ালটন কম্পিউটার পণ্যের চিফ বিজনেস অফিসার (সিবিও) তৌহিদুর রহমান রাদ জানান, গ্রাহকদের হাতে আন্তর্জাতিকমানের প্রযুক্তি পণ্য তুলে দেওয়ার পাশাপাশি তাদের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জনই ওয়ালটনের মূল লক্ষ্য। এর অংশ হিসেবেই ই-বাইক ও কম্পিউটার ক্রয়ে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক সুবিধা দেওয়া হচ্ছে। পণ্য কেনার পর স্বয়ংক্রিয় মেসেজের মাধ্যমে ক্যাশভাউচার ও ক্যাশব্যাকের পরিমাণ গ্রাহককে জানিয়ে দেওয়া হবে, যা সংশ্লিষ্ট শোরুম থেকে সংগ্রহ করা যাবে।

এই ক্যাম্পেইনের আওতায় ওয়ালটনের ল্যাপটপ-কম্পিউটার ছাড়াও রাউটার, স্মার্ট ওয়াচ, পাওয়ার ব্যাংক, সিসিটিভি, মেমোরি কার্ডসহ বিভিন্ন আইটি এক্সেসরিজ কেনা যাবে। বর্তমানে বাজারে ওয়ালটনের ৮টি মডেলের তাকিওন ই-বাইক রয়েছে, যেগুলোর মূল্য ৭৮ হাজার ৭৫০ টাকা থেকে ১ লাখ ৬৯ হাজার ৯৯৯ টাকার মধ্যে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

ওয়ালটনের কম্পিউটার ও ই-বাইকে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক

প্রকাশের তারিখ : বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ণ

featured Image

দেশের সুপারব্র্যান্ড ওয়ালটন ল্যাপটপ, ডেক্সটপ, অল-ইন-ওয়ান পিসি, মনিটর ও স্পিকারসহ বিভিন্ন কম্পিউটার পণ্য ক্রয়ে ক্রেতাদের জন্য এনেছে এক মেগা অফার। এই অফারের আওতায় সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার জেতার সুযোগ থাকছে। পাশাপাশি তাকিওন ই-বাইক এবং কম্পিউটার সামগ্রী কিনলে নিশ্চিত ক্যাশব্যাকও পাওয়া যাবে।

‘ওয়ালটন কম্পিউটার মেগা ডিল অফার’ এবং ‘তাকিওন ই-বাইক মেগা ডিল অফার’ ক্যাম্পেইনের মাধ্যমে এই সুবিধা মিলবে। কম্পিউটার সামগ্রী কিনলে ১ হাজার ৫০০ টাকা থেকে ৮ হাজার টাকা এবং তাকিওন ই-বাইক ক্রয়ে ৮ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক পাবেন গ্রাহকরা। দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, অনলাইন সেলস প্লাটফর্ম ই-প্লাজা বা ওয়েবসাইট থেকে পণ্য কিনে এই অফার উপভোগ করা যাবে। ৯ জুলাই থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

ওয়ালটন কম্পিউটার পণ্যের চিফ বিজনেস অফিসার (সিবিও) তৌহিদুর রহমান রাদ জানান, গ্রাহকদের হাতে আন্তর্জাতিকমানের প্রযুক্তি পণ্য তুলে দেওয়ার পাশাপাশি তাদের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জনই ওয়ালটনের মূল লক্ষ্য। এর অংশ হিসেবেই ই-বাইক ও কম্পিউটার ক্রয়ে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক সুবিধা দেওয়া হচ্ছে। পণ্য কেনার পর স্বয়ংক্রিয় মেসেজের মাধ্যমে ক্যাশভাউচার ও ক্যাশব্যাকের পরিমাণ গ্রাহককে জানিয়ে দেওয়া হবে, যা সংশ্লিষ্ট শোরুম থেকে সংগ্রহ করা যাবে।

এই ক্যাম্পেইনের আওতায় ওয়ালটনের ল্যাপটপ-কম্পিউটার ছাড়াও রাউটার, স্মার্ট ওয়াচ, পাওয়ার ব্যাংক, সিসিটিভি, মেমোরি কার্ডসহ বিভিন্ন আইটি এক্সেসরিজ কেনা যাবে। বর্তমানে বাজারে ওয়ালটনের ৮টি মডেলের তাকিওন ই-বাইক রয়েছে, যেগুলোর মূল্য ৭৮ হাজার ৭৫০ টাকা থেকে ১ লাখ ৬৯ হাজার ৯৯৯ টাকার মধ্যে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x