রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

ছাত্রশিবির ছাড়লেন সাদিক কায়েম, জানালেন বিদায়ের কথা

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

ছাত্রশিবির ছাড়লেন সাদিক কায়েম, জানালেন বিদায়ের কথা

ছাত্রশিবির থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন সাদিক কায়েম। সোমবার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

ফেসবুক পোস্টে ছাত্রশিবিরকে নিজের আবেগ ও ভালোবাসার সংগঠন হিসেবে উল্লেখ করেছেন সাদিক কায়েম। তিনি লিখেছেন, জীবনের সবচেয়ে সুন্দর ও ফলপ্রসূ সময়গুলো এই সংগঠনের সঙ্গেই অতিবাহিত হয়েছে। সংগঠনটি তাকে দেশ ও জাতি নিয়ে ভাবতে শেখানোর পাশাপাশি নেতৃত্বের গুণাবলি বিকাশেও বড় ভূমিকা রেখেছে।

স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানান, সংগঠনের দায়িত্বশীল ও কর্মীদের সান্নিধ্য তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ অর্জন। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, নিপীড়িত মানুষের মুক্তির সংগ্রামে সংগঠনটি যেন আগামী দিনে আরও জোরালো ভূমিকা রাখতে পারে এবং যোগ্য নেতৃত্ব লাভ করে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

ছাত্রশিবির ছাড়লেন সাদিক কায়েম, জানালেন বিদায়ের কথা

প্রকাশের তারিখ : বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ণ

featured Image

ছাত্রশিবির থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন সাদিক কায়েম। সোমবার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

ফেসবুক পোস্টে ছাত্রশিবিরকে নিজের আবেগ ও ভালোবাসার সংগঠন হিসেবে উল্লেখ করেছেন সাদিক কায়েম। তিনি লিখেছেন, জীবনের সবচেয়ে সুন্দর ও ফলপ্রসূ সময়গুলো এই সংগঠনের সঙ্গেই অতিবাহিত হয়েছে। সংগঠনটি তাকে দেশ ও জাতি নিয়ে ভাবতে শেখানোর পাশাপাশি নেতৃত্বের গুণাবলি বিকাশেও বড় ভূমিকা রেখেছে।

স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানান, সংগঠনের দায়িত্বশীল ও কর্মীদের সান্নিধ্য তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ অর্জন। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, নিপীড়িত মানুষের মুক্তির সংগ্রামে সংগঠনটি যেন আগামী দিনে আরও জোরালো ভূমিকা রাখতে পারে এবং যোগ্য নেতৃত্ব লাভ করে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x