রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

ইংল্যান্ড-আর্জেন্টিনা সেমিফাইনাল নিয়ে যা বললেন ব্রিটিশ হাইকমিশনার

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

ইংল্যান্ড-আর্জেন্টিনা সেমিফাইনাল নিয়ে যা বললেন ব্রিটিশ হাইকমিশনার
ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক |ইন্টারনেট

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার লড়াইটি দারুণ হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। মঙ্গলবার ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ফুটবল এমন এক বন্ধন তৈরি করে যা সীমান্তের গণ্ডি ছাড়িয়ে যায় এবং এটি যুক্তরাজ্য ও বাংলাদেশের সম্পর্ক জোরদারে ভূমিকা রাখে।

সারাহ কুক আরও বলেন, হ্যারি কেইন, জুড বেলিংহাম ও লিওনেল মেসির মতো কিংবদন্তি খেলোয়াড়রা মাঠে থাকায় ম্যাচটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। বাংলাদেশে ইংল্যান্ডের বিপুল সমর্থক দেখে তিনি আনন্দিত এবং তাদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ফুটবল নিয়ে বাংলাদেশের মানুষের অবিশ্বাস্য আবেগের প্রশংসা করে হাইকমিশনার জানান, ইংল্যান্ড ফাইনালে উঠলে তা বড় উদযাপনের বিষয় হবে। ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে মাঠে নামবে ইংল্যান্ড।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

ইংল্যান্ড-আর্জেন্টিনা সেমিফাইনাল নিয়ে যা বললেন ব্রিটিশ হাইকমিশনার

প্রকাশের তারিখ : বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ণ

featured Image

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার লড়াইটি দারুণ হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। মঙ্গলবার ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ফুটবল এমন এক বন্ধন তৈরি করে যা সীমান্তের গণ্ডি ছাড়িয়ে যায় এবং এটি যুক্তরাজ্য ও বাংলাদেশের সম্পর্ক জোরদারে ভূমিকা রাখে।

সারাহ কুক আরও বলেন, হ্যারি কেইন, জুড বেলিংহাম ও লিওনেল মেসির মতো কিংবদন্তি খেলোয়াড়রা মাঠে থাকায় ম্যাচটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। বাংলাদেশে ইংল্যান্ডের বিপুল সমর্থক দেখে তিনি আনন্দিত এবং তাদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ফুটবল নিয়ে বাংলাদেশের মানুষের অবিশ্বাস্য আবেগের প্রশংসা করে হাইকমিশনার জানান, ইংল্যান্ড ফাইনালে উঠলে তা বড় উদযাপনের বিষয় হবে। ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে মাঠে নামবে ইংল্যান্ড।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x