বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি অংশ না নিলেও ফুটবল উন্মাদনায় দেশটিকে নিয়ে আলোচনা চলছে বিশ্বজুড়ে। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে সংবাদ সম্মেলনে এসে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বাংলাদেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
স্কালোনি বলেন, বাংলাদেশের মানুষদের ধন্যবাদ জানাই। এত দূরে থেকেও আর্জেন্টিনার প্রতি তাদের সমর্থন এবং জার্সি গায়ে উদযাপনের দৃশ্যটি সত্যিই অবিশ্বাস্য। তিনি আরও যোগ করেন, এই সমর্থকদের আরও একটি আনন্দ উপহার দিতে পারলে দল হিসেবে তারা খুশি হবেন।
আর্জেন্টিনার প্রতিটি জয়ের পর ঢাকার রাস্তায় মিছিল ও আতশবাজির দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা বিশ্বমিডিয়াতেও গুরুত্ব পেয়েছে। স্কালোনির চোখেও পড়েছে এসব দৃশ্য, যা তাকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে।
আগামীকাল আটলান্টার মার্সিডিজ-বেনজ স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ফাইনালে জায়গা করে নেওয়া স্পেনের সঙ্গী হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন লিওনেল স্কালোনির শিষ্যরা।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ণ