রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

হাওরের পরিবেশ ধ্বংস করে রাস্তা নির্মাণ: রুহুল কবির রিজভী

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

হাওরের পরিবেশ ধ্বংস করে রাস্তা নির্মাণ: রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, অতীতে উন্নয়নের নামে অপরিকল্পিতভাবে পরিবেশ ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার চট্টগ্রামের আনোয়ারায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনকালে তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ি যাওয়ার জন্য হাওরের বুক চিরে রাস্তা নির্মাণ করায় স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়েছে, যা পরিবেশের জন্য বিপর্যয় ডেকে এনেছে।

রিজভী আরও বলেন, বিশেষজ্ঞের মতামত উপেক্ষা করে সুন্দরবনের রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ এবং অপরিকল্পিত অবকাঠামো তৈরির নামে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। তিনি প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে নদী ও হাওরকে মুক্ত রাখার পাশাপাশি পরিবেশকে বিপন্নকারী সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান।

এসময় ভূমি ও পার্বত্যবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দীন বলেন, অনেক জায়গায় খাল দখল করে স্থাপনা তৈরির ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা অকেজো হয়ে পড়েছে। এই জনদুর্ভোগ নিরসনে সরকার নদী ও খাল দখলমুক্ত করতে উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে এবং দুর্গতদের পাশে দাঁড়াতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

হাওরের পরিবেশ ধ্বংস করে রাস্তা নির্মাণ: রুহুল কবির রিজভী

প্রকাশের তারিখ : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ

featured Image

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, অতীতে উন্নয়নের নামে অপরিকল্পিতভাবে পরিবেশ ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার চট্টগ্রামের আনোয়ারায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনকালে তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ি যাওয়ার জন্য হাওরের বুক চিরে রাস্তা নির্মাণ করায় স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়েছে, যা পরিবেশের জন্য বিপর্যয় ডেকে এনেছে।

রিজভী আরও বলেন, বিশেষজ্ঞের মতামত উপেক্ষা করে সুন্দরবনের রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ এবং অপরিকল্পিত অবকাঠামো তৈরির নামে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। তিনি প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে নদী ও হাওরকে মুক্ত রাখার পাশাপাশি পরিবেশকে বিপন্নকারী সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান।

এসময় ভূমি ও পার্বত্যবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দীন বলেন, অনেক জায়গায় খাল দখল করে স্থাপনা তৈরির ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা অকেজো হয়ে পড়েছে। এই জনদুর্ভোগ নিরসনে সরকার নদী ও খাল দখলমুক্ত করতে উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে এবং দুর্গতদের পাশে দাঁড়াতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x