বিশ্বজুড়ে মোট ৫ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট, যা তাদের মোট কর্মীবাহিনীর প্রায় ২ দশমিক ১ শতাংশ। এই ছাঁটাইয়ের সবচেয়ে বড় প্রভাব পড়েছে এক্সবক্স গেমিং বিভাগে, যেখান থেকে ধাপে ধাপে ৩ হাজার ২০০ কর্মীকে অব্যাহতি দেওয়া হবে। প্রথম দিনেই ১ হাজার ৬০০ জন কর্মী তাদের চাকরি হারিয়েছেন।
মাইক্রোসফটের প্রধান মানবসম্পদ কর্মকর্তা অ্যামি কোলম্যান জানিয়েছেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে তাল মেলাতেই প্রতিষ্ঠানকে নতুনভাবে সাজানো হচ্ছে। তিনি স্পষ্ট করেছেন যে, এআই সরাসরি কর্মী প্রতিস্থাপন না করলেও কাজের ধরন বদলে দিচ্ছে, যার ফলে কোম্পানিকে নতুন বাস্তবতার সাথে খাপ খাইয়ে নিতে হচ্ছে।
এক্সবক্স বিভাগের আয় সর্বশেষ প্রান্তিকে ৫ শতাংশ হ্রাস পেয়েছে এবং ২০২০ সালের পর থেকে কর্মীসংখ্যা ৪০ শতাংশ বাড়লেও খেলোয়ারের সংখ্যা কমেছে। এই পরিস্থিতিতে গেমিং ব্যবসাকে পুনর্গঠনের অংশ হিসেবে চারটি গেম স্টুডিওর ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হচ্ছে। এছাড়া হার্ডওয়্যার সংকটের কারণে এক্সবক্স কনসোলের দাম ১০০ থেকে ১৫০ ডলার পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ণ