দেশব্যাপী বন্যা, অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এইচএসসি ও আলিম সমমানের পরীক্ষা সাময়িকভাবে স্থগিতের দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীর আইসিএবি মিলনায়তনে আয়োজিত এক পর্যালোচনা বৈঠকে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ এই দাবি জানান।
মুনতাছির আহমাদ বলেন, টানা বর্ষণ ও বন্যায় জনজীবন বিপর্যস্ত হওয়ায় অনেক শিক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারছে না। এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা ঝুঁকি ও মানসিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা প্রয়োজন।
শিক্ষা প্রশাসনের সমন্বয়হীনতা ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে সংগঠনটির পক্ষ থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছে। তারা মনে করেন, পরীক্ষা কেন্দ্রিক বিভ্রান্তির দায় স্বীকার করে শিক্ষামন্ত্রীর সরে দাঁড়ানো উচিত এবং দুর্যোগ শেষে নতুন সময়সূচি এমনভাবে করতে হবে যাতে শিক্ষার্থীরা প্রস্তুতির পর্যাপ্ত সময় পায়।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ণ