ফ্রান্সের শক্তিশালী আক্রমণভাগের বিপরীতে নিজেদের সামর্থ্য নিয়ে আত্মবিশ্বাসী স্পেনের গোলরক্ষক উনাই সিমন। তার মতে, নিজেদের স্বাভাবিক ছন্দে খেলতে পারলে যে কোনো প্রতিপক্ষকে হারানো সম্ভব। স্পেনের রক্ষণভাগের দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতায় সিমন নিজেও টানা ৬৪৮ মিনিট গোল না খাওয়ার রেকর্ড গড়েছিলেন।
ফরাসি আক্রমণভাগের কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, মাইকেল ওলিস ও দেজিরে দুয়েরা যেকোনো রক্ষণভাগকে ভেঙে দেয়ার ক্ষমতা রাখেন। তবে এমবাপ্পে ৫ ম্যাচে ৮ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে থাকলেও সিমনের ভাবনায় বড় হুমকি উসমান দেম্বেলে।
সোমবার স্প্যানিশ রেডিও কোপ-কে দেয়া সাক্ষাৎকারে সিমন জানান, দেম্বেলের অননুমেয় খেলার ধরনই তাকে অন্যদের চেয়ে আলাদা করে তুলেছে। দুই পায়ে সমান দক্ষ এই উইঙ্গার কখন কী করবেন তা আগে থেকে বোঝা অসম্ভব বলে মনে করেন এই স্প্যানিশ গোলরক্ষক।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ণ