রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

সমালোচনার মুখে ইনস্টাগ্রামের এআই ফিচার বন্ধ করল মেটা

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:২৮ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

সমালোচনার মুখে ইনস্টাগ্রামের এআই ফিচার বন্ধ করল মেটা

ইনস্টাগ্রামের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন একটি ফিচার মিউজ ইমেজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মেটা। অন্যের উন্মুক্ত ছবি ব্যবহার করে নতুন ছবি তৈরির সুযোগ থাকায় ফিচারটি নিয়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছিল। চলতি সপ্তাহেই এই ফিচারটি চালু করা হয়েছিল।

এই ফিচারের মাধ্যমে যে কারো উন্মুক্ত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম উল্লেখ করলেই তার ছবি ব্যবহার করে নতুন ছবি তৈরি করা সম্ভব ছিল। সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি বা কোনো প্রকার বার্তা না পাঠিয়েই ছবি ব্যবহারের সুযোগ থাকায় শিল্পী ও ব্যবহারকারীরা এর তীব্র বিরোধিতা করেন।

বিশেষ করে নারীদের ছবি বিকৃত করে ভুয়া ছবি তৈরির ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অনেকে। সমালোচনার মুখে মেটা স্বীকার করেছে যে, ফিচারটি প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাই ব্যবহারকারীদের গোপনীয়তার কথা মাথায় রেখে এটি সরিয়ে নেওয়া হয়েছে।

প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ক্ষেত্রে ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত। মেটা জানিয়েছে, সৃজনশীল কাজ সহজ করার লক্ষ্য থাকলেও ব্যবহারকারীদের প্রতিক্রিয়ার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

সমালোচনার মুখে ইনস্টাগ্রামের এআই ফিচার বন্ধ করল মেটা

প্রকাশের তারিখ : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:২৮ অপরাহ্ণ

featured Image

ইনস্টাগ্রামের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন একটি ফিচার মিউজ ইমেজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মেটা। অন্যের উন্মুক্ত ছবি ব্যবহার করে নতুন ছবি তৈরির সুযোগ থাকায় ফিচারটি নিয়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছিল। চলতি সপ্তাহেই এই ফিচারটি চালু করা হয়েছিল।

এই ফিচারের মাধ্যমে যে কারো উন্মুক্ত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম উল্লেখ করলেই তার ছবি ব্যবহার করে নতুন ছবি তৈরি করা সম্ভব ছিল। সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি বা কোনো প্রকার বার্তা না পাঠিয়েই ছবি ব্যবহারের সুযোগ থাকায় শিল্পী ও ব্যবহারকারীরা এর তীব্র বিরোধিতা করেন।

বিশেষ করে নারীদের ছবি বিকৃত করে ভুয়া ছবি তৈরির ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অনেকে। সমালোচনার মুখে মেটা স্বীকার করেছে যে, ফিচারটি প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাই ব্যবহারকারীদের গোপনীয়তার কথা মাথায় রেখে এটি সরিয়ে নেওয়া হয়েছে।

প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ক্ষেত্রে ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত। মেটা জানিয়েছে, সৃজনশীল কাজ সহজ করার লক্ষ্য থাকলেও ব্যবহারকারীদের প্রতিক্রিয়ার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x