রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

বিশ্বকাপে আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথ: ইতিহাসের পাতায় স্মরণীয় লড়াই

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

বিশ্বকাপে আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথ: ইতিহাসের পাতায় স্মরণীয় লড়াই
আর্জেন্টিনা ও ইংলিশ তারকা যথাক্রমে লিওনেল মেসি ও হ্যারি কেন |সংগৃহীত

বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনা ও ইংল্যান্ড এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ইংল্যান্ড তিনবার জয়লাভ করলেও নকআউট পর্বে এগিয়ে আছে আর্জেন্টিনা। তিনবারের নকআউট লড়াইয়ে আলবিসেলেস্তেরা জয় পেয়েছে দুইবার।

১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ইতিহাসের অন্যতম স্মরণীয় অধ্যায়। ওই ম্যাচে দিয়েগো ম্যারাডোনার বিতর্কিত ‘হ্যান্ড অফ গড’ গোলটি ফুটবল বিশ্বে আজও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। গোলটি নিয়ে ম্যারাডোনা বলেছিলেন, গোলটি হয়েছে একটু মাথা দিয়ে, আরেকটু ঈশ্বরের হাত দিয়ে।

১৯৬২ সালে প্রথমবার বিশ্বকাপে মুখোমুখি হয়ে ইংল্যান্ড ৩-১ গোলে জয় পায়। এরপর ১৯৬৬ সালে কোয়ার্টার ফাইনালে ১-০ গোলে এবং ২০০২ সালের গ্রুপ পর্বে ডেভিড বেকহ্যামের পেনাল্টি গোলে ১-০ ব্যবধানে জয় পায় ইংলিশরা। অন্যদিকে, ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে টাইব্রেকারে ৪-৩ গোলে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা।

দীর্ঘ বিরতির পর আবারও বিশ্বমঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে দুই শক্তিশালী দল। আগামী বুধবার দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে লড়বে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। সর্বশেষ ২০০২ সালে বিশ্বকাপে দেখা হওয়ার পর এবার ২৪ বছর পর আবারও তাদের মুখোমুখি লড়াই দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

বিশ্বকাপে আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথ: ইতিহাসের পাতায় স্মরণীয় লড়াই

প্রকাশের তারিখ : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ণ

featured Image

বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনা ও ইংল্যান্ড এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ইংল্যান্ড তিনবার জয়লাভ করলেও নকআউট পর্বে এগিয়ে আছে আর্জেন্টিনা। তিনবারের নকআউট লড়াইয়ে আলবিসেলেস্তেরা জয় পেয়েছে দুইবার।

১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ইতিহাসের অন্যতম স্মরণীয় অধ্যায়। ওই ম্যাচে দিয়েগো ম্যারাডোনার বিতর্কিত ‘হ্যান্ড অফ গড’ গোলটি ফুটবল বিশ্বে আজও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। গোলটি নিয়ে ম্যারাডোনা বলেছিলেন, গোলটি হয়েছে একটু মাথা দিয়ে, আরেকটু ঈশ্বরের হাত দিয়ে।

১৯৬২ সালে প্রথমবার বিশ্বকাপে মুখোমুখি হয়ে ইংল্যান্ড ৩-১ গোলে জয় পায়। এরপর ১৯৬৬ সালে কোয়ার্টার ফাইনালে ১-০ গোলে এবং ২০০২ সালের গ্রুপ পর্বে ডেভিড বেকহ্যামের পেনাল্টি গোলে ১-০ ব্যবধানে জয় পায় ইংলিশরা। অন্যদিকে, ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে টাইব্রেকারে ৪-৩ গোলে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা।

দীর্ঘ বিরতির পর আবারও বিশ্বমঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে দুই শক্তিশালী দল। আগামী বুধবার দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে লড়বে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। সর্বশেষ ২০০২ সালে বিশ্বকাপে দেখা হওয়ার পর এবার ২৪ বছর পর আবারও তাদের মুখোমুখি লড়াই দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x