রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের সহায়তা চাইলেন তিতুমীর

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৪০ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের সহায়তা চাইলেন তিতুমীর
জাতিসংঘ সদরদপ্তরে সংস্থাটির বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে পৃথক বৈঠক করেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ, এসডিজি বাস্তবায়ন এবং সরকারের সংস্কার কর্মসূচি এগিয়ে নিতে জাতিসংঘের জোরালো সহযোগিতা চেয়েছেন অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। মঙ্গলবার (১৪ জুলাই) জাতিসংঘ সদরদপ্তরে সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকে তিনি এই আহ্বান জানান।

উপদেষ্টা লি জুনহুয়া, আর্মিদা সালসিয়াহ আলিসজাহবানা এবং কান্নি উইথারাজার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর অনুরোধ জানিয়ে ড. তিতুমীর বলেন, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ও টেকসই উত্তরণ নিশ্চিত করতেই এই সময় প্রয়োজন।

আর্মিদা সালসিয়াহ আলিসজাহবানার সঙ্গে বৈঠকে উপদেষ্টা সরকারের '৩ আর' কৌশল—রিকভারি, রিস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন ফর এক্সিলারেশনের কথা তুলে ধরেন। জবাবে ইউএন-এসক্যাপের নির্বাহী সচিব বাংলাদেশের এলডিসি উত্তরণ ও সামাজিক সুরক্ষা উদ্যোগের প্রশংসা করে সহযোগিতার আশ্বাস দেন।

কান্নি উইথারাজার সঙ্গে আলোচনায় ড. তিতুমীর গণতান্ত্রিক সুশাসন ও প্রাতিষ্ঠানিক সংস্কারে ইউএনডিপির অব্যাহত সহায়তার ওপর গুরুত্বারোপ করেন। ইউএনডিপির আঞ্চলিক পরিচালক এ ক্ষেত্রে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

এলডিসি উত্তরণ ও এসডিজি বাস্তবায়নে জাতিসংঘের সহায়তা চাইলেন তিতুমীর

প্রকাশের তারিখ : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৪০ অপরাহ্ণ

featured Image

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ, এসডিজি বাস্তবায়ন এবং সরকারের সংস্কার কর্মসূচি এগিয়ে নিতে জাতিসংঘের জোরালো সহযোগিতা চেয়েছেন অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। মঙ্গলবার (১৪ জুলাই) জাতিসংঘ সদরদপ্তরে সংস্থাটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকে তিনি এই আহ্বান জানান।

উপদেষ্টা লি জুনহুয়া, আর্মিদা সালসিয়াহ আলিসজাহবানা এবং কান্নি উইথারাজার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর অনুরোধ জানিয়ে ড. তিতুমীর বলেন, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ও টেকসই উত্তরণ নিশ্চিত করতেই এই সময় প্রয়োজন।

আর্মিদা সালসিয়াহ আলিসজাহবানার সঙ্গে বৈঠকে উপদেষ্টা সরকারের '৩ আর' কৌশল—রিকভারি, রিস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন ফর এক্সিলারেশনের কথা তুলে ধরেন। জবাবে ইউএন-এসক্যাপের নির্বাহী সচিব বাংলাদেশের এলডিসি উত্তরণ ও সামাজিক সুরক্ষা উদ্যোগের প্রশংসা করে সহযোগিতার আশ্বাস দেন।

কান্নি উইথারাজার সঙ্গে আলোচনায় ড. তিতুমীর গণতান্ত্রিক সুশাসন ও প্রাতিষ্ঠানিক সংস্কারে ইউএনডিপির অব্যাহত সহায়তার ওপর গুরুত্বারোপ করেন। ইউএনডিপির আঞ্চলিক পরিচালক এ ক্ষেত্রে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x