রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

২২ জুলাই আসছে স্যামসাংয়ের নতুন ফোল্ডেবল ফোন

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:২৪ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

২২ জুলাই আসছে স্যামসাংয়ের নতুন ফোল্ডেবল ফোন

স্যামসাং তাদের পরবর্তী প্রজন্মের ভাঁজযোগ্য স্মার্টফোন উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। আগামী ২২ জুলাই লন্ডনে আয়োজিত গ্যালাক্সি আনপ্যাকড অনুষ্ঠানে নতুন এই ডিভাইসগুলো জনসমক্ষে আনা হতে পারে।

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, এবার স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৮ আলট্রা এবং জেড ফোল্ড ৮ ওয়াইড নামে দুটি নতুন সংস্করণ আনতে পারে। ফাঁস হওয়া তথ্যে তিনটি ভিন্ন নকশার ফোনের ইঙ্গিত পাওয়া গেছে, যার মধ্যে নতুন ডিজাইনের একটি মডেলও রয়েছে।

জেড ফোল্ড ৮ আলট্রায় ৬ দশমিক ৫ ইঞ্চির বাইরের পর্দা ও ৮ ইঞ্চির ভেতরের পর্দা থাকতে পারে। অন্যদিকে ওয়াইড সংস্করণে যথাক্রমে ৫ দশমিক ৪ ও ৭ দশমিক ৬ ইঞ্চির পর্দার সম্ভাবনা রয়েছে, যা মূলত অ্যাপলের সম্ভাব্য ভাঁজযোগ্য আইফোনের প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে আসবে।

উৎপাদন ব্যয় ও চিপের দাম বৃদ্ধির কারণে নতুন মডেলের দাম বাড়তে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। গত বছর জেড ফোল্ড ৭-এর দাম ১ হাজার ৯৯৯ ডলার থাকলেও, এবার তা আরও ১০০ ডলার পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

২২ জুলাই আসছে স্যামসাংয়ের নতুন ফোল্ডেবল ফোন

প্রকাশের তারিখ : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:২৪ অপরাহ্ণ

featured Image

স্যামসাং তাদের পরবর্তী প্রজন্মের ভাঁজযোগ্য স্মার্টফোন উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। আগামী ২২ জুলাই লন্ডনে আয়োজিত গ্যালাক্সি আনপ্যাকড অনুষ্ঠানে নতুন এই ডিভাইসগুলো জনসমক্ষে আনা হতে পারে।

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, এবার স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৮ আলট্রা এবং জেড ফোল্ড ৮ ওয়াইড নামে দুটি নতুন সংস্করণ আনতে পারে। ফাঁস হওয়া তথ্যে তিনটি ভিন্ন নকশার ফোনের ইঙ্গিত পাওয়া গেছে, যার মধ্যে নতুন ডিজাইনের একটি মডেলও রয়েছে।

জেড ফোল্ড ৮ আলট্রায় ৬ দশমিক ৫ ইঞ্চির বাইরের পর্দা ও ৮ ইঞ্চির ভেতরের পর্দা থাকতে পারে। অন্যদিকে ওয়াইড সংস্করণে যথাক্রমে ৫ দশমিক ৪ ও ৭ দশমিক ৬ ইঞ্চির পর্দার সম্ভাবনা রয়েছে, যা মূলত অ্যাপলের সম্ভাব্য ভাঁজযোগ্য আইফোনের প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে আসবে।

উৎপাদন ব্যয় ও চিপের দাম বৃদ্ধির কারণে নতুন মডেলের দাম বাড়তে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। গত বছর জেড ফোল্ড ৭-এর দাম ১ হাজার ৯৯৯ ডলার থাকলেও, এবার তা আরও ১০০ ডলার পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x