তরুণদের দক্ষতা উন্নয়ন ও সৃজনশীল চিন্তাধারাকে অগ্রাধিকার দিতে শীঘ্রই একটি ‘যুব কাউন্সিল’ গঠন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মঙ্গলবার ঢাকার ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় যুবনীতি ২০১৭ সংশোধনের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় তিনি এ ঘোষণা দেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) ও ভিএসও বাংলাদেশের সহযোগিতায় এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এই উদ্যোগের মাধ্যমে নীতি সংশোধনের জন্য তথ্য-প্রমাণ সংগ্রহ ও অংশীজনদের সম্পৃক্তকরণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো।
অনুষ্ঠানে ইউএনএফপিএ বাংলাদেশের প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং বলেন, তরুণরা বর্তমানে ব্যবসা ও উদ্ভাবনে নেতৃত্ব দিচ্ছে। নতুন নীতিতে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর তরুণদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো এবং এর কার্যকর বাস্তবায়ন অত্যন্ত জরুরি।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহবুব-উল-আলমের সভাপতিত্বে কর্মশালায় যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহের হোসেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও তরুণরা উপস্থিত ছিলেন।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৩১ অপরাহ্ণ