রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

সংসদ ভবনের সামনে ফের এইচএসসি পরীক্ষার্থীদের অবরোধ

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

সংসদ ভবনের সামনে ফের এইচএসসি পরীক্ষার্থীদের অবরোধ
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে ফের জড়ো হয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা, শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে তারা আবারও মানিক মিয়া অ্যাভিনিউয়ে অবরোধ করেছেন। এর আগে মঙ্গলবার (১৪ জুলাই, ২০২৬) সন্ধ্যায় পুলিশি লাঠিপেটার মুখে ছত্রভঙ্গ হওয়ার পৌনে দুই ঘণ্টা পর রাত সোয়া ৮টার দিকে তারা দ্বিতীয় দফায় আন্দোলন শুরু করেন।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দাবিতে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধের পর পরীক্ষার্থীরা সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে অবস্থান নেন। এতে অ্যাভিনিউয়ের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ লাঠিপেটা করে আন্দোলনকারীদের সরিয়ে দেয় এবং তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। তবে পরীক্ষার্থীরা দমে না গিয়ে রাত সোয়া ৮টার দিকে ফের মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হয়ে গাড়ি চলাচল আটকে দেন।

এরপর তারা খামারবাড়ি থেকে আসাদগেটের দিকে যাওয়ার রাস্তাও অবরোধ করেন, ফলে ওই সড়কেও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আসাদগেট থেকে খামারবাড়ির দিকে এবং খামার বাড়ি থেকে আসাদ গেট অভিমুখে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারীদের প্রতিনিধি দলে থাকা তেজগাঁও মহিলা কলেজের এক ছাত্রী দাবি করেন, তাদের একটি দল সংসদের ভেতরে প্রবেশ করলেও দায়িত্বশীল কারো সঙ্গে আলোচনা হয়নি। তিনি আরও জানান, তাদের প্রতিনিধি চাওয়া হলেও ভেতরে ঢুকতেই বাইরে পুলিশ লাঠিচার্জ করেছে।

ওই ছাত্রী অভিযোগ করেন, দুই ঘণ্টা বসে থাকার পরও কোনো সিদ্ধান্ত দেননি কর্তৃপক্ষ এবং আগামীকাল বুধবারের পরীক্ষা হবে কিনা, সেই বিষয়েও তারা স্পষ্ট করে কিছু বলছেন না। তিনি আরও বলেন, দায়িত্বশীলদের সঙ্গে কথা বলতেই তাদের ভেতরে নেওয়া হলেও কারো সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

সংসদ ভবনের সামনে ফের এইচএসসি পরীক্ষার্থীদের অবরোধ

প্রকাশের তারিখ : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ণ

featured Image

সংসদ ভবনের সামনে ফের জড়ো হয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা, শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে তারা আবারও মানিক মিয়া অ্যাভিনিউয়ে অবরোধ করেছেন। এর আগে মঙ্গলবার (১৪ জুলাই, ২০২৬) সন্ধ্যায় পুলিশি লাঠিপেটার মুখে ছত্রভঙ্গ হওয়ার পৌনে দুই ঘণ্টা পর রাত সোয়া ৮টার দিকে তারা দ্বিতীয় দফায় আন্দোলন শুরু করেন।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দাবিতে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধের পর পরীক্ষার্থীরা সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে অবস্থান নেন। এতে অ্যাভিনিউয়ের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ লাঠিপেটা করে আন্দোলনকারীদের সরিয়ে দেয় এবং তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। তবে পরীক্ষার্থীরা দমে না গিয়ে রাত সোয়া ৮টার দিকে ফের মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হয়ে গাড়ি চলাচল আটকে দেন।

এরপর তারা খামারবাড়ি থেকে আসাদগেটের দিকে যাওয়ার রাস্তাও অবরোধ করেন, ফলে ওই সড়কেও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আসাদগেট থেকে খামারবাড়ির দিকে এবং খামার বাড়ি থেকে আসাদ গেট অভিমুখে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারীদের প্রতিনিধি দলে থাকা তেজগাঁও মহিলা কলেজের এক ছাত্রী দাবি করেন, তাদের একটি দল সংসদের ভেতরে প্রবেশ করলেও দায়িত্বশীল কারো সঙ্গে আলোচনা হয়নি। তিনি আরও জানান, তাদের প্রতিনিধি চাওয়া হলেও ভেতরে ঢুকতেই বাইরে পুলিশ লাঠিচার্জ করেছে।

ওই ছাত্রী অভিযোগ করেন, দুই ঘণ্টা বসে থাকার পরও কোনো সিদ্ধান্ত দেননি কর্তৃপক্ষ এবং আগামীকাল বুধবারের পরীক্ষা হবে কিনা, সেই বিষয়েও তারা স্পষ্ট করে কিছু বলছেন না। তিনি আরও বলেন, দায়িত্বশীলদের সঙ্গে কথা বলতেই তাদের ভেতরে নেওয়া হলেও কারো সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x