রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

ইতালির তরুণদের হাতে কাগজের উড়োজাহাজে নতুন বিশ্ব রেকর্ড

মো: মনিরুজ্জামান
মো: মনিরুজ্জামান বার্তা বিভাগ প্রধান
প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:৫২ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

ইতালির তরুণদের হাতে কাগজের উড়োজাহাজে নতুন বিশ্ব রেকর্ড
‘প্রজেক্ট ইকারুস’ দল তাদের দৈত্যকায় উড়োজাহাজটি ওড়াতে চলেছেছবি: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইট

ইতালির একদল তরুণ শিক্ষার্থী কাগজ দিয়ে তৈরি বিশ্বের বৃহত্তম উড়োজাহাজ বানিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন। বোলোনিয়ার ‘উই মেক ফিউচার’ মেলায় এই বিশাল উড়োজাহাজ আকাশে ওড়ানো হয়।

এটি ১৩ বছর পর জার্মানির পূর্ববর্তী রেকর্ড ভেঙে নতুন মাইলফলক স্থাপন করল।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, বিশালকায় এই কাগজের উড়োজাহাজের ডানার দৈর্ঘ্য ৬৫ দশমিক ৭৫ ফুট এবং এটি লম্বায় ২৩ ফুট। পুরো উড়োজাহাজটি কেবল কাগজ আর আঠা দিয়ে তৈরি করা হয়েছে, এতে কোনো বাড়তি ধাতব কাঠামো বা আধুনিক যন্ত্রাংশের সাহায্য নেওয়া হয়নি।

বোলোনিয়াফিয়েরে নামের স্থানে বোয়িং বিমানের মতো দেখতে এই দানবীয় কাগজের উড়োজাহাজটি বাতাসে ভেসে প্রায় ১৯৩ দশমিক ৫ ফুট (প্রায় ৫৯ মিটার) দূরত্ব অতিক্রম করে। এই সফল উড্ডয়নের মাধ্যমেই এটি সরাসরি গিনেস বুকে নিজেদের নাম লেখায়।

এর আগে ২০১৩ সালে জার্মানির ব্রাউনশভেইগ ইনস্টিটিউট অব টেকনোলজির শিক্ষার্থীরা কাগজের সবচেয়ে বড় উড়োজাহাজ তৈরির বিশ্ব রেকর্ডের মালিক ছিলেন। দীর্ঘ ১৩ বছর পর সেই রেকর্ড ভেঙে খেতাবটি নিজেদের করে নিল ইতালির এই তরুণ দল, যারা ‘প্রজেক্ট ইকারুস’ নামে পরিচিত।

রেকর্ড গড়ার পর প্রজেক্ট ইকারুসের শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘সবকিছু শুরু হয়েছিল ক্লাসের ভেতর স্রেফ মজার ছলে বানানো কয়েকটা কাগজের উড়োজাহাজ দিয়ে; কিন্তু আমরা বিশ্বাস করতাম, সঠিক পদ্ধতি জানা থাকলে একটুকরা কাগজকেও আসল ইঞ্জিনিয়ারিংয়ে রূপ দেওয়া সম্ভব।’ তারা আরও জানান, এই সাফল্যের পেছনে ছিল মাসের পর মাস পড়াশোনা, সিমুলেশন, একের পর এক ভুল এবং নতুন করে শুরুর গল্প।

শিক্ষার্থীদের এই কঠোর পরিশ্রম অবশেষে বৃথা যায়নি। ক্লাসরুমের সেই চেনা কাগজের উড়োজাহাজ এই তরুণদের স্বপ্ন ও মেধার জোরে বিশ্ব রেকর্ডের পাতায় ঠাঁই করে নিয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

ইতালির তরুণদের হাতে কাগজের উড়োজাহাজে নতুন বিশ্ব রেকর্ড

প্রকাশের তারিখ : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:৫২ অপরাহ্ণ

featured Image

ইতালির একদল তরুণ শিক্ষার্থী কাগজ দিয়ে তৈরি বিশ্বের বৃহত্তম উড়োজাহাজ বানিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন। বোলোনিয়ার ‘উই মেক ফিউচার’ মেলায় এই বিশাল উড়োজাহাজ আকাশে ওড়ানো হয়।

এটি ১৩ বছর পর জার্মানির পূর্ববর্তী রেকর্ড ভেঙে নতুন মাইলফলক স্থাপন করল।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, বিশালকায় এই কাগজের উড়োজাহাজের ডানার দৈর্ঘ্য ৬৫ দশমিক ৭৫ ফুট এবং এটি লম্বায় ২৩ ফুট। পুরো উড়োজাহাজটি কেবল কাগজ আর আঠা দিয়ে তৈরি করা হয়েছে, এতে কোনো বাড়তি ধাতব কাঠামো বা আধুনিক যন্ত্রাংশের সাহায্য নেওয়া হয়নি।

বোলোনিয়াফিয়েরে নামের স্থানে বোয়িং বিমানের মতো দেখতে এই দানবীয় কাগজের উড়োজাহাজটি বাতাসে ভেসে প্রায় ১৯৩ দশমিক ৫ ফুট (প্রায় ৫৯ মিটার) দূরত্ব অতিক্রম করে। এই সফল উড্ডয়নের মাধ্যমেই এটি সরাসরি গিনেস বুকে নিজেদের নাম লেখায়।

এর আগে ২০১৩ সালে জার্মানির ব্রাউনশভেইগ ইনস্টিটিউট অব টেকনোলজির শিক্ষার্থীরা কাগজের সবচেয়ে বড় উড়োজাহাজ তৈরির বিশ্ব রেকর্ডের মালিক ছিলেন। দীর্ঘ ১৩ বছর পর সেই রেকর্ড ভেঙে খেতাবটি নিজেদের করে নিল ইতালির এই তরুণ দল, যারা ‘প্রজেক্ট ইকারুস’ নামে পরিচিত।

রেকর্ড গড়ার পর প্রজেক্ট ইকারুসের শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘সবকিছু শুরু হয়েছিল ক্লাসের ভেতর স্রেফ মজার ছলে বানানো কয়েকটা কাগজের উড়োজাহাজ দিয়ে; কিন্তু আমরা বিশ্বাস করতাম, সঠিক পদ্ধতি জানা থাকলে একটুকরা কাগজকেও আসল ইঞ্জিনিয়ারিংয়ে রূপ দেওয়া সম্ভব।’ তারা আরও জানান, এই সাফল্যের পেছনে ছিল মাসের পর মাস পড়াশোনা, সিমুলেশন, একের পর এক ভুল এবং নতুন করে শুরুর গল্প।

শিক্ষার্থীদের এই কঠোর পরিশ্রম অবশেষে বৃথা যায়নি। ক্লাসরুমের সেই চেনা কাগজের উড়োজাহাজ এই তরুণদের স্বপ্ন ও মেধার জোরে বিশ্ব রেকর্ডের পাতায় ঠাঁই করে নিয়েছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x